পিঠা ভোজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিলারা পারভিন। থাকেন মেহেরপুরে। ছোটবেলা থেকেই বিভিন্ন ধরনের রান্না করতে ভালোবাসেন। আঞ্চলিক রান্না এবং আচার তৈরির প্রতি বিশেষ ঝোঁক আছে তাঁর। দুটি পিঠার রেসিপি দিয়েছেন তিনি।
আনারস পিঠা
আনারস পিঠা

আনারস পিঠা

উপকরণ: ময়দা ২ কাপ, লবণ স্বাদমতো, চিনি ১ কাপ, জাফরান সামান্য পরিমাণ ও সয়াবিন তেল পরিমাণমতো।

প্রণালি: প্রথমে প্যানে চিনি, সামান্য লবণ, জাফরান এবং পানি দিয়ে জ্বাল দিয়ে ঘন সিরা তৈরি করে নিতে হবে। এবার ময়দার মধ্যে পরিমাণমতো পানি দিয়ে মণ্ড তৈরি করে নিন। এই মণ্ড থেকে রুটি বানিয়ে নিতে হবে। রুটিটি ছুরি দিয়ে চিকন ফিতার আকারে কেটে নিন। ফিতাগুলো দিয়ে আনারস আকারে বসিয়ে দিন। এবার এগুলো ডুবোতেলে ভেজে চিনির সিরায় কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। এবার সিরা থেকে তুলে পরিবেশন করতে হবে।

গোলাপ বাগ
গোলাপ বাগ

গোলাপ বাগ
উপকরণ: ময়দা ২ কাপ, লবণ স্বাদমতো, চিনি ১ কাপ, জাফরান সামান্য পরিমাণ, সয়াবিন তেল পরিমাণমতো।
প্রণালি: প্রথমে প্যানে চিনি, সামান্য লবণ, জাফরান এবং পানি দিয়ে জ্বাল দিয়ে ঘন সিরা তৈরি করে নিতে হবে। এবার ময়দার মধ্যে পরিমাণমতো পানি দিয়ে মণ্ড তৈরি করে নিন। এই মণ্ড থেকে ছোট ছোট লেচি কেটে ছুরি দিয়ে কেটে গোলাপের আকারে একটির সঙ্গে আরেকটি আটকে নিন। এবার এগুলো ডুবো তেলে ভেজে চিনির সিরায় কিছুক্ষণ ডুবিয়ে রাখতে হবে। এবার সিরা থেকে তুলে পরিবেশন করতে হবে।