পিঠাপুলিতে মিষ্টিমুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীত চলে এসেছে। বাড়িতেই বানাতে পারেন পিঠা। দেখে নিন সিতারা ফেরদৌসের কয়েকটি রেসিপি

সর গজা পিঠা

সর গজা পিঠা
সর গজা পিঠা

উপকরণ: ময়দা ২ কাপ, ঘি ৪ টেবিল চামচ, সুজি ৪ টেবিল চামচ, চিনি ১ টেবিল চামচ, বেকিং পাউডার আধা চা-চামচ, গুঁড়া দুধ ৪ টেবিল চামচ, লবণ ১-৪ চা-চামচ, মালাই ১ কাপ, এলাচি গুঁড়া ১-৪ চা-চামচ, গুঁড়া চিনি ৪ টেবিল চামচ, তেল ভাজার জন্য পরিমাণমতো।
প্রণালি: মালাই গুঁড়া চিনি এলাচি গুঁড়া ও গুঁড়া দুধ একসঙ্গে মিলিয়ে রাখতে হবে। ময়দা, বেকিং পাউডার, সুজি, ঘি, লবণ ও চিনি একসঙ্গে ভালো করে ময়ান দিয়ে পানি দিয়ে মথে ২ ঘণ্টা ঢেকে রাখতে হবে। খামিরকে ২০-২৪ ভাগ করে পাতলা রুটি বেলে রুটির মাঝখানে মালাই লাগিয়ে চারপাশ করে গরম ডুবো তেলে মাঝারি আঁচে ঘিয়া রং করে ভেজে ওঠাতে হবে। ট্রেতে সর গজা সাজিয়ে ওপরে সিরা ঢেলে দিতে হবে।
সিরার উপকরণ: চিনি ২ কাপ, পানি ৩-৪ কাপ, তরল দুধ ২ টেবিল চামচ।
প্রণালি: চিনি ও পানি একসঙ্গে চুলায় জ্বাল দিতে হবে। ফুটে উঠলে দুধ দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে গজার ওপর ঢেলে দিতে হবে।

মাছের পিঠা

মাছের পিঠা
মাছের পিঠা

উপকরণ: ময়দা ২ কাপ, কর্নফ্লাওয়ার ৩ টেবিল চামচ, তেল ৪ টেবিল চামচ, লবণ আধা চা-চামচ।
প্রণালি: সব উপকরণ একসঙ্গে ভালো করে ময়ান দিয়ে পানি দিয়ে মথে ১ ঘণ্টা ঢেকে রেখে দিতে হবে। এবার ১২ ভাগ বা পছন্দমতো ভাগ করে রুটি বেলে মাঝখানে পুর রেখে ছুরি দিয়ে সাইড কেটে নিয়ে মাছের আকারে করে গরম ডুবো তেলে ভাজতে হবে।
পুরের উপকরণ: (কোড়াল বা জেকনো বড় মাছের পিঠের অংশ ১ কাপ, সয়া সস ১ টেবিল চামচ, ফিশ সস ১ টেবিল চামচ, মাছ সস ও সামান্য পানি দিয়ে সেদ্ধ করে শুকিয়ে গেলে চুলা থেকে নামিয়ে কিমা করে নিতে হবে) পেঁয়াজ কুচি আধা কাপ, পনির কুচি আধা কাপ, টমেটো সস ১ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি ১ চা-চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, তেল ২ টেবিল চামচ। তেল গরম করে পেঁয়াজ, মরিচ ও মাছ দিয়ে ভাজতে হবে। সস, ধনেপাতা, পনির দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামাতে হবে।
নতুন গুড়ের ক্ষীর

নতুন গুড়ের ক্ষীর
নতুন গুড়ের ক্ষীর

উপকরণ: পোলাওর চাল আধা কাপ, দুধ ২ লিটার, খেজুরের গুড় ৩-৪ কাপ, চিনি আধা কাপ, মাওয়া আধা কাপ, কোরানো নারকেল আধা কাপ, দারচিনি ২টা, এলাচি ২টা।
প্রণালি: চাল ধুয়ে আধা ঘণ্টা ভিজিয়ে রেখে, ১ লিটার দুধ দিয়ে সেদ্ধ করতে হবে। ১ লিটার দুধ জ্বাল দিয়ে ঘন করে রাখতে হবে। চাল সেদ্ধ হয়ে এলে গুড়, চিনি, নারকেল, দারচিনি, এলাচি দিয়ে নাড়তে হবে, শুকিয়ে এলে ঘন দুধ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে মাওয়া দিয়ে চুলা থেকে নামিয়ে সার্ভিং ডিশে ঢেলে ঠান্ডা হলে মুড়ি-খইয়ের সঙ্গে পরিবেশন করা যায়।

মাংসের চন্দ্রপুলি

মাংসের চন্দ্রপুলি
মাংসের চন্দ্রপুলি

উপকরণ: ময়দা ২ কাপ, সুজি আধা কাপ, লবণ আধা চামচ, তেল ৪ টেবিল চামচ।
প্রণালি: সব উপকরণ একসঙ্গে ময়ান দিয়ে পানি দিয়ে মথে ১ ঘণ্টা ঢেকে রেখে পাতলা রুটি বেলে রুটির এক সাইডে কিমার পুর রেখে ভাঁজ করে ছুরি দিয়ে অর্ধচন্দ্রাকারে কেটে আঙুল দিয়ে চেপে চেপে পিঠার মুখ বন্ধ করে ডুবো তেলে বাদামি রং করে ভেজে ওঠাতে হবে।
পুরের উপকরণ: মুরগির মাংসের কিমা ১ কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, আদা কিমা ১ চা-চামচ, রসুন কিমা ১ চা-চামচ, কাঁচা মরিচ কুচি ১ চা-চামচ, লবণ স্বাদমতো, মরিচ গুঁড়া আধা চা-চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ, টমেটো সস ২ টেবিল চামচ, সয়া সস ১ টেবিল চামচ, গরম মসলার গুঁড়া আধা চা-চামচ, তেল ২ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ।
প্রণালি: মাংস সয়া সস, আদা, রসুন দিয়ে মাখিয়ে ৩০ মিনিট রাখতে হবে। তেল গরম করে পেঁয়াজ ও মাখানো মাংস দিয়ে ভুনতে হবে। কর্নফ্লাওয়ার বাদে বাকি সমস্ত উপকরণ দিয়ে ভুনতে হবে, কর্নফ্লাওয়ার দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিন।

দুধ পুলি

দুধ পুলি
দুধ পুলি

উপকরণ: ময়দা ২ কাপ, আতপ চালের গুঁড়ি আধা কাপ, লবণ সামান্য, নারকেলের দুধ ১ কাপ (২ লিটার দুধ জাল দিয়ে ১ লিটার করে ১ কাপ চিনি ও আধা চা-চামচ এলাচি গুঁড়া দিয়ে কিছুক্ষণ জ্বাল দিয়ে রাখতে হবে)।
প্রণালি: নারকেলের দুধ ফুটিয়ে লবণ, চালের গুঁড়া, ময়দা দিয়ে সেদ্ধ হলে নেড়ে নামিয়ে নিন। এবার ভালো করে মথে ২০ ভাগ বা পছন্দমতো ভাগ করে, প্রতি ভাগ হাতের আঙুল দিয়ে চেপে চেপে বাটির মতো আকার করে ১ টেবিল চামচ পুর দিয়ে মুখ বন্ধ করে অর্ধচন্দ্রাকারে করে ২০-২৫ মিনিট ভাপে সেদ্ধ করে গরম অবস্থায় ঘন দুধে দিতে হবে, ঠান্ডা হলে পরিবেশন করতে হবে।
পুরের উপকরণ: নারকেল কোরানো ২ কাপ, খেজুরের গুড় ১ কাপ, এলাচি গুঁড়া সামান্য। সব উপকরণ একসঙ্গে মিশিয়ে চুলায় দিয়ে নাড়তে হবে, চটচটে হলে নামাতে হবে।

কাজু, নারকেলের মণ্ডাপুরি

কাজু, নারকেলের মণ্ডাপুরি
কাজু, নারকেলের মণ্ডাপুরি

উপকরণ: ময়দা ২ কাপ, গুঁড়া দুধ ১ কাপ, পানি ১-৪ কাপ, লবণ ১-৪ চা-চামচ, ঘি ১ টেবিল চামচ, চিনি ২ টেবিল চামচ।
প্রণালি: পানি বাদে বাকি সব উপকরণ একসঙ্গে মিলিয়ে ফুটন্ত পানিতে দিয়ে সেদ্ধ হলে ভালো করে মথে ছোট ছোট লেচি কেটে রুটি বেলে ১টি রুটির ওপর মণ্ডার পুর রেখে আরেকটি রুটি দিয়ে ঢেকে পাশ মুড়িয়ে ১৫-২০ মিনিট ভাপে সেদ্ধ করতে হবে।
মণ্ডার উপকরণ: দুধ ১ লিটার জ্বাল দিয়ে শুকিয়ে হালুয়ার মতো করে, ৪ টেবিল চামচ কাজুবাটা, ৪ টেবিল চামচ নারকেলবাটা, আধা কাপ নলেনগুড়, আধা চা-চামচ এলাচি, ১ টেবিল চামচ ঘি দিয়ে ভালো করে মিলিয়ে জ্বাল দিয়ে হালুয়ার মতো করতে হবে।