পুরুষের জন্য দরকারি পাঁচ খাবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুস্বাস্থ্যের জন্য দরকার সঠিক খাবার। পুরুষের ক্ষেত্রে অনেকেই খাবার বিষয়ে কম সচেতন থাকেন। বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যকর খাবারের ক্ষেত্রে নারী ও পুরুষের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। পুরুষের সুস্বাস্থ্য রক্ষায় দরকারি পাঁচটি খাবারের মধ্যে রয়েছে টমেটো, ঝিনুক, বাদামি চালের ভাত, রসুন ও ডিম।

টমেটো
টমেটোর বহুবিধ গুণের কারণে টমেটোকে ‘সুপার ফুড’ বলা হয়। এতে লাইকোপেন আছে। গবেষণায় দেখা গেছে, লাইকোপেন বিভিন্ন ধরনের ক্যানসার, হৃদরোগ প্রতিরোধ করে।
ঝিনুক
ঝিনুকে উচ্চ মাত্রার জিঙ্ক আছে যা যৌন সুস্বাস্থ্যের জন্য দরকারি। টেস্টোস্টেরন মাত্রা ঠিক রাখতে ও স্বাস্থ্যকর শুক্রাণুর জন্য জিঙ্ক দরকারি। চুলের জন্যও জিঙ্ক উপকারী।

বাদামি চালের ভাত
বাদামি চালের ভাত কিংবা যবে ভিটামিন বি আছে। বিষণ্নতা দূর করা ও সুস্বাস্থ্যের জন্য যা অতি দরকারি। চুল পড়া ও শুক্রাণুর স্বাস্থ্যের জন্য বাদামি চালের ভাত উপকারী।

রসুন
হৃদযন্ত্র রক্ষার জন্য রসুনের সুনাম রয়েছে। এটি কোলস্টেরলের মাত্রা কমানোর জন্যও কাজ করে।

ডিম
যাঁদের চুল পড়ে যায় তাঁদের ডিম খাবারের তালিকায় রাখা উচিত। এতে প্রোটিন আছে যা চুলের বৃদ্ধির জন্য প্রয়োজনীয়। ডিমের কুসুম লৌহের ভালো একটি উৎস।
তথ্যসূত্র: টিএনএন