বটতলায় আড্ডা আর খাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বটগাছের গোড়ার আদলে সাজানো হয়েছে একটি অংশ। বসে আড্ডা দেওয়া যাবে এখানে।
বটগাছের গোড়ার আদলে সাজানো হয়েছে একটি অংশ। বসে আড্ডা দেওয়া যাবে এখানে।

রেস্তোরঁার নাম নস্টালজিক। ভেতরে চার হাজার বর্গফুটের জায়গাটি সাজানো হয়েছে পরিপাটি করে। পুরোটাজুড়ে সবুজের আবহ।
আর নয়তলায় উঠে আড্ডা দেওয়ার জন্য আছে বটতলা। মানে বটগাছের গোড়ার আদলে সাজানো হয়েছে একটি অংশ। বসে আড্ডা দেওয়া যাবে এখানে।
আড্ডার ফাঁকে ফাঁকে নেওয়া যাবে নানা ধরনের খাবারের স্বাদ। খাবারের তালিকাটা লম্বা। থাই, চীনা, কন্টিনেন্টাল ও সামুদ্রিক খাবার আছে তাদের তালিকায়। আছে নানা ধরনের পানীয়, চা ও কফি। জানালেন নস্টালজিকের উদ্যোক্তা মো. মহিউদ্দিন। বললেন, ‘আমরা ক্রেতাদের চাহিদার ওপর নির্ভর করে খাবারের মেন্যু পরিবর্তন করে থাকি। প্রতি মাসেই এ পরিবর্তন আসে।’ এ ছাড়া আছে বিভিন্ন ধরনের সেট মেন্যু ও নস্টালজিকের স্পেশাল মেন্যু; যার স্বাদ নেওয়া যাবে অনায়াসেই। মজার এ তথ্য দিলেন উদ্যোক্তারা। যেকোনো ক্রেতা খেতে এসে ফেসবুকে চেকইন দিলে ১০ ভাগ ছাড় পাবেন। আর বিশেষ দিনগুলোতেও আছে বিশেষ ছাড়ের সুযোগ। তবে দামও হাতের নাগালে। মাস খানেক হলো চালু হয়েছে এটি। ঠিকানা-৭৫১, তাজ লিলি গ্রিন, লেভেল-৭, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা।