বাধাকপি'স ক্রিমি সালাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপকরণ: বাধাকপি কুচি ৩ কাপ, গাজর কুচি ১ কাপ, টক দই ৫ টেবিল চামচ, থিক ক্রিম ১৫০ মিলিগ্রাম, মেয়োনিজ ২৪০ গ্রাম, চিনি ১ টেবিল চামচ, ড্রাই ফ্রুট অথবা কিশমিশ ১২-১৩ টি।

প্রণালি: ড্রাই ফ্রুট অথবা কিসমিস বাদে সব উপকরণ একসঙ্গে ভালো করে মিশাতে হবে। তারপর গাজর পাতলা স্লাইস করে পাতা আকারে কেটে সালাদের উপর বিছিয়ে চারপাশে ড্রাই ফ্রুট অথবা কিসমিস ছিটিয়ে সালাদের পাত্রটি ভালো করে র‍্যাপিং করে ২ ঘণ্টা নরমাল ফ্রিজে রেখে দিতে হবে। ২ ঘণ্টা পর তৈরি হয়ে যাবে মজাদার বাঁধা কপি’স ক্রিমি সালাদ। পোলাও, পরোটা, সাদা ভাত ইচ্ছেমতো যে কোনোটির সঙ্গে পরিবেশন করুন। অবশিষ্ট যা থাকবে অবশ্যই ফ্রিজে রাখতে হবে।

ক্লার্কসন, অস্ট্রেলিয়া