বিফ কোপ্তা বিরিয়ানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপকরণ: বিফ কিমা ১ কেজি, পোলাওয়ের চাল ১ কেজি, পাউরুটি ৪ টুকরা, ডিম ১টি, টক দই ০.৫ কাপ, তরল দুধ দেড় কাপ, ঘি ২ টেবিল চামচ, চিনি দেড় চা চামচ, টমেটো পেস্ট ০.৫ কাপ, কাঁচামরিচ ১০টি, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা ১ কাপ, আদা বাটা দেড় টেবিল চামচ, রসুন বাটা দেড় টেবিল চামচ, ধনেপাতা বাটা ২ টেবিল চামচ, পুদিনা পাতা বাটা ২ টেবিল চামচ, ধনে বাটা ০.৫ চা চামচ, তেজপাতা ২টি, দারচিনি ২টি, এলাচি ৪টি, লবঙ্গ ২টি, গরম মসলা গুঁড়া ১ চা চামচ, লাল মরিচের গুঁড়া ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া ০.৫ চামচ, জিরা গুঁড়া: ০.৫ চা চামচ, লবণ: পরিমাণমতো, তেল: ১.৫ কাপ, ফুড কালার: ০.৫ চা চামচ, কেওড়া জল: ১ চা চামচ, কয়লার টুকরা ১ টি

প্রণালি: প্রথমে একটি প্যানে তেল গরম করে তাতে মিক্সড গরম মসলা ও পোলাওয়ের চাল, আদা বাটা দিয়ে ১০ মিনিট নেড়ে কাঁচামরিচ, চিনি ও পরিমাণমতো পানি দিয়ে ঢেকে দিন। ১০ মিনিট পর দমে রেখে দিন। এবার একটি চপারে বিফ কিমা নিয়ে তাতে পুদিনাপাতা, ধনেপাতা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ বেরেস্তা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, লবণ, এক টেবিল চামচ টক দই দিয়ে ব্লেন্ড করে মিশ্রণটি একটি বাটিতে নিয়ে তাতে ডিম দিয়ে ভালো করে মাখিয়ে কোপ্তা আকারে বানিয়ে ডুবো তেলে ভাজুন। এবার একটি প্যানে ২ টেবিল চামচ তেল ও এক টেবিল চামচ ঘি দিয়ে মিক্সড গরম মসলা, পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে আলাদা একটি বাটিতে টক দই, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে তেল ও ঘি ঢেলে ১০ মিনিট মসলা কষিয়ে নিন। মসলা ভালো করে কষানোর পর কোপ্তাগুলো দিয়ে দুধ ঢেলে ৫ মিনিট ঢেকে দিন। তারপর চিনি, গরম মসলা দিয়ে ২ মিনিট নেড়ে নিন। এখন প্রথমে একটি বাটিতে দুধ, কেওড়া জল, জর্দার রং, চিনি, ঘি দিয়ে মিশ্রণ তৈরি করুন। তারপর ননস্টিক প্যানে প্রথম ধাপে চাল, পুদিনাপাতা কুচি, পেঁয়াজ বেরেস্তা দিয়ে কোপ্তা দিয়ে আবার চাল দিয়ে ঢেকে দিন। সবশেষে ওপরে কেওড়া জলের মিশ্রণটি ও কয়লার ঘ্রাণ দিয়ে ইচ্ছেমতো সাজিয়ে পরিবেশন করুন দারুণ মজাদার বিফ কোপ্তা বিরিয়ানি।

নিকেতন, গুলশান ১, ঢাকা