বিফ নাগেটস
উপকরণ: গরুর মাংসের মিহি কিমা ২ কাপ, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ,আদা বাটা ১ চা চামচ, শুকনা মরিচগুঁড়া ১ চা চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, কর্নফ্লাওয়ার আধা কাপ, সয়াসস ১ টেবিল চামচ, ডিম ২টি, টেস্টিং সল্ট ১ চা চামচ, ব্রেডক্রাম্ব ১ কাপ, লবণ স্বাদমতো, তেল ২ কাপ।
প্রণালি: মাংসের কিমার সঙ্গে পেঁয়াজ-রসুন-আদা বাটা, শুকনো মরিচ-গোলমরিচ-জিরা-ধনে গুঁড়া, সয়াসস, লবণ, একটি ডিম, কর্নফ্লাওয়ার এবং তেল ভালো করে মাখিয়ে নিন। স্টিলের পাত্রে তেল লাগিয়ে মাখানো মাংস এক ইঞ্চি পরিমাণ পুরু করে হাত দিয়ে চেপে চেপে দিন। ফুটন্ত পানির হাঁড়ির ওপরে পাত্রটি রেখে ঢাকনা দিয়ে ঢেকে ২০ মিনিট ভাপে রাখতে হবে। মাংস শক্ত হয়ে এলে চুলা থেকে নামিয়ে পছন্দমতো ডিজাইন করে কাটতে হবে। তৈরি হয়ে গেল নাগেটস। এবার নাগেটসগুলো ফেটানো ডিমের গোলায় ডুবিয়ে ব্রেডক্রামে গড়িয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে ডুবো তেলে সোনালি রং করে ভেজে নিন। টমেটো সস, গ্রিন সস অথবা পাপরিকা সসের সঙ্গে গরম-গরম পরিবেশন করুন।
১৬৫/৩, পূর্ব কাজীপাড়া, মিরপুর, ঢাকা