বৃষ্টির দিনে খিচুড়ি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাদল দিনে খিচুড়ির সঙ্গে ইলিশ ভাজা বা বেগুন ভাজার চেয়ে মজার আর কী হতে পারে! ঘরোয়া পরিবেশে রান্না করা খিচুড়ি আর নানা ধরনের ভাজি নিয়ে এসেছে রাজধানীর মাদল খাবারঘর। পশ্চিম পান্থপথের ৫৬/৪ নম্বর ঠিকানায় (স্কয়ার হাসপাতালের পশ্চিমে) পাওয়া যাবে মাদলের খিচুড়ি। দুপুর ও রাতে খিচুড়ির সঙ্গে ইলিশ ভাজা, রুই মাছ ভাজা, বেগুন ভাজা, পটোল ভাজা ও গরুর মাংস থাকছে। সকালের নাশতায় খিচুড়ির সঙ্গে আছে ডিম। এ ছাড়া বিকেলে লুচি আর আলুর দমের বিশেষ আয়োজন থাকে।
মাদল খাবারঘরে একসঙ্গে ১৮ জন বসে খেতে পারবেন। এ ছাড়া ৫০ থেকে ৬০ জনের আয়োজন করতে চাইলে রয়েছে মাদল বৈঠকঘর। খাবারে পার্সেল ও ক্যাটারিং সুবিধাও মিলবে। বিশেষ আয়োজন করতে চাইলে এক থেকে দুই দিন আগে ফোন করে চাহিদা জানাতে হবে। ফোন: ০১৯৫৫৫৫২০৮০