রেসিপি
নুসরাত ফারিয়ার হাতে ভাপা ইলিশ
ভাপা ইলিশ রান্নায় অনেকেই যেখানে সয়াবিন বা শর্ষের তেল ব্যবহার করেন, নুসরাত ফারিয়া সেখানে জলপাই তেল দিয়ে স্বাদে আনেন ভিন্নতা...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উপকরণ: ইলিশ মাছ ৪ টুকরা, সাদা শর্ষেবাটা ২ টেবিল চামচ (ভিজিয়ে বেটে নিতে হবে), রসুনবাটা ১ চা-চামচ, হলুদগুঁড়া ১ চা-চামচ, মরিচগুঁড়া স্বাদমতো, জিরাগুঁড়া ১ চা-চামচ, পেঁয়াজবাটা ২ টেবিল চামচ ও জলপাই তেল ২ টেবিল চামচ।
প্রণালি: সব মসলা দিয়ে ইলিশ মেখে ২ ঘণ্টা রেখে দিন। এবার একটি পাত্রে গরম পানি ফুটতে দিন। ফয়েল পেপারে মাছ মুড়িয়ে নিন। পানি ফুটে উঠলে আঁচ কমিয়ে ফয়েল পেপারে মুড়ে রাখা মাছ দিয়ে দিন। মাছ থেকে সুগন্ধ বের হলে ফয়েল পেপারসহ মাছ নামিয়ে নেবেন।