ভোজনে ভরসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মজাদার নানা খাবার তো আছেই, খাওয়ার পরে যাতে পেট ফাঁপা বা অ্যাসিডিটির সমস্যা না হয় তারও উপায় আছে। এই পানীয়গুলো পরিবেশন করতে পারেন খাবারের সঙ্গে। দেখে নিন জেবুন্নেসা বেগমের দেওয়া রেসিপিগুলো।

জিরা পানি
জিরা পানি

জিরা পানি
উপকরণ: তেঁতুলের মাড় ২ টেবিল চামচ, ভাজা জিরা গুঁড়া ১ চা-চামচ, চিনি ৪ টেবিল চামচ, গুড় ২ টেবিল চামচ, লেবুর রস ৩ চা-চামচ, বিট লবণ সিকি চা-চামচ, পানি ২ কাপ।
প্রণালি: ১ কাপ পানির সঙ্গে চিনি ও গুড় জ্বাল দিয়ে সিরাপ তৈরি করতে হবে। তেঁতুলের মাড়ের সঙ্গে সিরাপ, লেবুর রস ও বাকি পানি দিয়ে নাড়তে হবে। এবার জিরা ও বিট লবণ মেশাতে হবে। ১০ মিনিট পর বরফ দিয়ে পরিবেশন।

শসা অ্যালোভেরার পানীয়
শসা অ্যালোভেরার পানীয়

শসা অ্যালোভেরার পানীয়
উপকরণ: অ্যালোভেরা কেটে ভেতরের ক্বাথ বের করে নেওয়া ৩ টেবিল চামচ, শসা কুচি ১ কাপ, পানি ২ কাপ, লেবুর রস ১ টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া সিকি চা-চামচ, চিনি ২ টেবিল চামচ, বিট লবণ আধা চা-চামচ।
প্রণালি: অ্যালোভেরা ক্বাথ সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। শসার কুচি ব্লেন্ড করে ছেঁকে নিতে হবে। এবার সব উপকরণ একসঙ্গে মিশিয়ে বরফ কুচি দিয়ে পরিবেশন করতে হবে।

টকদইয়ের শরবত
টকদইয়ের শরবত

টকদইয়ের শরবত
উপকরণ: টকদই ১ কাপ, পানি ২ কাপ, চিনি আধা কাপ, পুদিনা ১ টেবিল চামচ, লেবুর রস ১ চা-চামচ।
প্রণালি: টকদই, চিনি ও পানি একসঙ্গে ব্লেন্ড করে নিন। পুদিনা পাতা ও লেবুর রস একসঙ্গে কচলে নিন। এবার একসঙ্গে মিশিয়ে বরফ দিয়ে পরিবেশন।




তেঁতুলের বোরহানি
তেঁতুলের বোরহানি

তেঁতুলের বোরহানি
উপকরণ: তেঁতুলের মাড় ১ কাপ, পানি ২ কাপ, চিনি ১ কাপ, পুদিনা পাতা ২ টেবিল চামচ, লেবুর রস ১ চা-চামচ, কাঁচা মরিচ ১টা, গোলমরিচ গুঁড়া সিকি চা-চামচ, জিরা গুঁড়া ১ চা-চামচ, ধনে গুঁড়া আধা চা-চামচ।
প্রণালি: তেঁতুলের মাড়ের সঙ্গে সব উপকরণ মেশাতে হবে। ব্লেন্ডারে ব্লেন্ড করে ছেঁকে নিতে হবে। ফ্রিজে রেখে অথবা বরফ কুচি দিয়ে ঠান্ডা পরিবেশন।

পুদিনার লেমোনেড
পুদিনার লেমোনেড

পুদিনার লেমোনেড
উপকরণ: পুদিনা পাতা ২ টেবিল চামচ, এলাচি লেবুর রস ১ কাপ, চিনি ৩ টেবিল চামচ, পানি ৩ কাপ, বরফকুচি প্রয়োজনমতো, সোডা পানি আধা কাপ।
প্রণালি: সোডা পানি ও বরফ ছাড়া বাকি সব উপকরণ ব্লেন্ড করে ছেঁকে নিতে হবে। এবার বরফ ও সোডা মিশিয়ে বরফ দিয়ে পরিবেশন।