মনে পড়ে তাঁকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিদ্দিকা কবীর
সিদ্দিকা কবীর
সবজির কোরমা
সবজির কোরমা

সবজির কোরমা
উপকরণ: ফুলকপি ২ কাপ, শালগম ১ কাপ, ওলকপি ১ কাপ, আলু আধা কাপ, গাজর আধা কাপ, মটরশুঁটি আধা কাপ, বাঁধাকপি ২ কাপ, টকদই আধা কাপ, আদা বাটা ২ চা-চামচ, রসুন কুচি ১ চা-চামচ, এলাচ ৪টি, দারুচিনি ৩ টুকরা, লবণ ১ চা-চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, সয়াবিন তেল পৌনে এক কাপ, চিনি ১ টেবিল চামচ।

প্রণালি: সব সবজি টুকরা করে নিন। ফুলকপি, আলু অল্প তেলে হালকা ভেজে রাখুন। শালগম, ওলকপি, গাজর আলাদাভাবে সেদ্ধ করে নিন। বাঁধাকপি ও মটরশুঁটি ১ মিনিট ভাপিয়ে নিন। চুলায় কপি ও আলুভাজার বাকি তেলে পেঁয়াজ ভেজে সব বাটা এবং গুঁড়া মসলা, এলাচ ও দারুচিনি দিয়ে কষিয়ে নিন। লবণ, চিনি ও দই একত্রে ফেটে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিন। এবার সব ধরনের সবজি দিয়ে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিন। কাঁচা মরিচ ও লেবুর দিয়ে ঢেকে মৃদু আঁচে সেদ্ধ করুন। তেল ওপরে উঠলে চুলা বন্ধ করে দিন। পরিবেশন পাত্রে বেড়ে গরম গরম পরিবেশন করুন।

পাবদা মাছ ভুনা
পাবদা মাছ ভুনা

পাবদা মাছ ভুনা
উপকরণ: পাবদা মাছ ৫০০ গ্রাম, তেল ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চা-চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, ধনে গুঁড়া ১ চা-চামচ, আদা বাটা আধা চা-চামচ, রসুন বাটা আধা চা-চামচ, কাঁচা মরিচ ফালি ৪টি, লবণ স্বাদমতো।

প্রণালি: পাবদা মাছ কেটে-বেছে ধুয়ে সামান্য লবণ মেখে ১৫-২০ মিনিট রেখে ধুয়ে পানি ঝরিয়ে ফেলুন। প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে পেঁয়াজ বাটা, আদা, রসুন বাটা ও ২ টেবিল চামচ পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন। মাছ, কাঁচা মরিচ ও ধনেপাতা বাদে অন্য সব মসলা দিয়ে সামান্য পানি দিয়ে কষিয়ে নিন। এবার ১ কাপ পানি দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে ঢাকনা খুলে সাবধানে মাঝগুলো উল্টে ঢেকে দিন। আর নাড়ার দরকার নেই। হাঁড়ি ঘুরিয়ে ঘুরিয়ে ঝোলের সঙ্গে মাছ মেশাবেন। মাছ সেদ্ধ হয়ে ঝোল টেনে তেলের ওপরে উঠলে কাঁচা মরিচ ফালি ও ধনেপাতা কুচি ছিটিয়ে ঢেকে দিন। ২-৩ মিনিট পর চুলা বন্ধ করে দিন। এবার নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।