মাছের মজা এখানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামুদ্রিক মাছের নানা পদ এেনছে ফিশ অ্যান্ড কো.
সামুদ্রিক মাছের নানা পদ এেনছে ফিশ অ্যান্ড কো.

স্লোগানটাই এমন—‘সি ফুড ইন আ প্যান’। ভাবুন তো একবার, বিশাল সমুদ্রের বিচিত্র সব মাছ আপনার খাবার টেবিলের ওপর! সামুদ্রিক সব মাছ আর মাছজাতীয় নানা ‘আইটেম’ দিয়েই সাজানো হয়েছে ফিশ অ্যান্ড কো. রেস্তোরাঁটি।

.
.

খেতে খেতে মনে হতেই পারে গভীর সমুদ্রের এই মাছগুলো কী করে এল প্যানের মধ্যে? তবে সেসব আসলে বেমালুম ভুলে যাবেন যখন খাবারগুলো মুখে দেবেন! স্বাদ, গন্ধ আর বৈচিত্র্যময় নামের আড়ালে কখন ঢাকা পড়বে সে প্রশ্ন টেরই পাবেন না আপনি। বাংলাদেশে চালু হল ফিশ অ্যান্ড কো. নামে এই আন্তর্জাতিক চেইনটি। বিশ্বের আরও সাতটি দেশে এর চেইন আছে। বাংলাদেশে ওরিয়ন গ্রুপের তত্ত্বাবধানে চলবে ঢাকার গুলশানে। আজই উদ্বোধন হচ্ছে এর। ঢাকার গুলশান-১-এর ১৪০ নম্বর রোডের ২০ নম্বর বাড়িই তাদের ঠিকানা।
ফিশ অ্যান্ড কো. তে প্রায় সব খাবারেই আছে সামুদ্রিক মাছের ব্যবহার। খাবারগুলোর নামও বেশ চমৎকার-সি ফুড প্ল্যাটার, নিউ ইয়র্ক ফিশ অ্যান্ড চিপস, বেঙ্গলি ফিশ অ্যান্ড চিপস, কালামারি ইত্যাদি। প্রায় ২৫ ধরনের পানীয় রয়েছে এখানে। লিচি মোহিতো, ক্যান্ডি ক্রাশ, ব্লু ড্রিম, ডাবল ইয়োলো লাইনসহ বিচিত্র সব নামের পানীয়ের স্বাদও আলাদা আলাদা। এ ছাড়া চা, কফি, জুসসহ নিয়মিত পানীয় তো আছেই। পানীয় পড়বে ১৪৫ থেকে ৪৪৫ টাকা এবং সামুদ্রিক মাছের পদ ৫৫০ থেকে দুই হাজার ৫০০ টাকার মধ্যে।
মাছ আকৃতির কাঠের তৈরি ম্যাটের ওপর প্যানের মধ্যে খাবার দেওয়া হয়। আর বাকেটে দেওয়া হয় চামচ। চাইলে বাড়তি থালাও দেওয়া হয়।
পুরো রেস্টুরেন্টে একসঙ্গে বসে খেতে পারবেন প্রায় ১০০ জন। আছে পার্টি বুকিংয়ের ব্যবস্থা। রেস্তোরাঁটি সাজানো হয়েছে অনেকটা সমুদ্রে ভাসমান জাহাজের আদলে। কাঠের তৈরি টেবিল-চেয়ারের পাশাপাশি আলোর খেলাও চোখে পড়ার মতো। ওরিয়ন গ্রুপের হেড অব সাপ্লাই চেইন, চৌধুরী খালেদ মাসুদ বলেন, ‘আমাদের প্রতিটি খাবারের মান ও স্বাদ আরও সাতটি দেশের ফিশ অ্যান্ড কো.-এর মতোই। আশা করছি, সব বয়সী মানুষের ভালো লাগবে।’