মাছ-ভর্তা আর মিষ্টান্নের পদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

কলা পাতায় রুপচাঁদা
উপকরণ: বড় রুপচাঁদা মাছ একটি, লেবুর রস এক টেবিল চামচ, সরষে বাটা এক টেবিল চামচ, কাঁচা মরিচ দুটি, রসুনের কোষ দুটি, আদাবাটা এক টেবিল চামচ, নারকেল বাটা এক টেবিল চামচ, টমেটোকুচি একটি, ধনেপাতার কুচি, লবণ পরিমাণমতো, সরষে তেল দুই টেবিল চামচ।

প্রণালি: সরষে পেষার সময় কাঁচা মরিচ, রসুন, লবণ একসঙ্গে পেস্ট করতে হবে। তারপর আদা পেস্ট, লেবুর রসসহ এই পেস্ট মাছে মেখে ম্যারিনেড করতে হবে এক ঘণ্টা। এর আগে মাছ ধুয়ে ছুরি দিয়ে পিঠে দুটি দাগ দিতে হবে। এরপর বাকি উপকরণ মাছে মাখাতে হবে। কলা পাতা আগুনে সেকে নরম করে নিতে হবে। কলা পাতায় মাছ মুড়িয়ে নিয়ে ডেকচিতে ঢাকনা দিয়ে দুই পিঠ সেকে নিতে হবে। এরপর গরম ভাতের সঙ্গে পরিবেশন।

মিষ্টি আলুর গোলাপ জামুন
মিষ্টি আলুর গোলাপ জামুন

মিষ্টি আলুর গোলাপ জামুন
উপকরণ: গুঁড়ো দুধ এক কাপ, মিষ্টি আলু সেদ্ধ পেস্ট আধা কাপ, ময়দা আধা কাপ, বেকিং পাউডার আধা চা–চামচ, ঘি এক টেবিল চামচ, তরল দুধ দুই টেবিল চামচ, গোলাপ জলে জাফরান ভেজানো এক চিমটি, ভাজার জন্য তেল, সিরার জন্য দুই কাপ চিনি, তিন কাপ পানি, লেবুর রস ও এলাচি দুটি।

প্রণালি: একটি বাটিতে গুঁড়া দুধ, ময়দা, বেকিং পাউডার, ঘি মেখে নিয়ে গোল শেপ করতে হবে। এরপর গোলাপ জলে ভেজাতে হবে জাফরান। অন্যদিকে চিনির সিরা করে নিতে হবে। তেল গরম করে হালকা আঁচে মিষ্টি ভাজাতে হবে। সবগুলো মিষ্টি ভাজা হলে সিরা দিয়ে চার-পাঁচ মিনিট মৃদু আঁচে ফোটাতে হবে। ফুলে উঠলে নামিয়ে জাফরান ছিটিয়ে দিন।

.
.

আম পাতার ভর্তা
উপকরণ: কচি আম পাতা দুই কাপ, চ্যাপা শুঁটকি আধা কাপ, কাঁচা মরিচ তিন-চারটি, রসুন তিন-চার কোষ, পেঁয়াজকুচি চার ভাগের এক কাপ, সরষের তেল দুই টেবিল চামচ, ধনেপাতার কুচি ও লবণ পরিমাণমতো।

প্রণালি: চ্যাপা শুঁটকি শুকনো তাওয়ায় টেলে ধুয়ে নিতে হবে। এরপর টেলে নিতে হবে কাঁচা মরিচ ও রসুন। এবার শুঁটকি, কাঁচা মরিচ, রসুন ও লবণ একসঙ্গে পিষে নিতে হবে। আম পাতাও ধুয়ে আলাদা করে পিষে নিন।

তারপর বাকি উপকরণ মেখে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।