মুড়ির রসমালাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন


উপকরণ: মুড়ির গুঁড়া ১ কাপ, নারকেল বাটা ১ কাপ, কাজু বাদাম বাটা আধ কাপ, দুধ ১ লিটার, চিনি ১ কাপ, তেল (ভাজার জন্য) পরিমাণমতো, কেশর (সাজানোর জন্য) ২ চা–চামচ।


প্রণালি: মুড়ির গুঁড়া ও নারকেল বাটা ২ চা–চামচ চিনির সঙ্গে অল্প দুধ দিয়ে ডো বানিয়ে নিতে হবে। একটি হাঁড়িতে ১ লিটার দুধ জ্বালে বসাতে হবে। দুধ জ্বাল হয়ে অর্ধেক হলে বাদাম বাটা, চিনি দিয়ে ভালো করে নেড়ে ১০ মিনিট রেখে নামিয়ে নিতে হবে। মুড়ির ডো থেকে ছোট ছোট বল বানিয়ে ডুবো তেলে ভাজতে হবে। সব বল ভাজা হলে গরম দুধের রসে দিয়ে ঠান্ডা করে সাজিয়ে পরিবেশন করতে হবে।

সদর হাসপাতাল রোড, লালমনিরহাট।