যেভাবে পাউরুটি দিয়ে বানাতে পারেন সুস্বাদু হালুয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শবে বরাতের দিন বাড়িতে বাড়িতে বানানো হয় হালুয়া। চিরায়ত হালুয়ার রেসিপির কদর কমেনি যদিও। তবে চাইলেই শবে বরাতের রাতে হালুয়ার পদে নতুনত্ব যোগ করতে পারেন। বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরী করতে পারেন এমন সুস্বাদু হালুয়া। পাউরুটি তো সবার ঘরেই থাকে। এই পাউরুটি দিয়েই তৈরী হালুয়ার রেসিপি দিয়েছেন আফরোজা নাজনীন।

পাউরুটির হালুয়া

উপকরণ: পাউরুটি ৮ টুকরা, কাঠবাদাম ১০-১২টি, কাজু ১০-১২টি, পেস্তা প্রয়োজনমতো, কিশমিশ ৫-৬টি (কুচি), দুধ ২৫০ মিলিলিটার, চিনি ১ কাপ, গুঁড়া দুধ আধা কাপ, ঘি ২ চা-চামচ ও গোলাপজল।

পাউরুটি দিয়েই তৈরী হতে পারে এমন সুস্বাদু হালুয়া।
ছবি : খালেদ সরকার

প্রণালি: পাউরুটি ছোট ছোট টুকরা করে নিন। কাজু, পেস্তা, কাঠবাদাম, কিশমিশ সব এক জায়গায় করে নিতে হবে। প্যানে সামান্য ঘি দিয়ে তাতে তরল দুধ ও পাউডার দুধ ভালো করে একসঙ্গে মিশিয়ে চিনি দিয়ে এতে পাউরুটিগুলো দিতে হবে। দুধ শুকিয়ে এলে আগে থেকে ভেজে রাখা বাদাম এবং গোলাপজল দিয়ে নামিয়ে নিয়ে পরিবেশন করুন মজাদার হালুয়া।