রকমারি রুটি পরোটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হালুয়া খেতে রুটি তো লাগবে। নানা রকম রুটি বাড়িতেই বানানো যায়। তেমন কয়েকটি রুটি-পরোটার রেসিপি দিয়েছেন শাহানা পারভীন

আলু-পরোটা

আলু-পরোটা
আলু-পরোটা

উপকরণ: ক. পরোটার জন্য: ময়দা ২ কাপ, ডিম ১টি, লবণ ১ চিমটি, তেল/ঘি ২ টেবিল চামচ, কুসুম গরম পানি পরিমাণমতো ও ভাজার জন্য তেল।
খ. পুরের জন্য: সেদ্ধ আলু ১ কাপ (চটকে নেওয়া), বেরেস্তা ১ টেবিল চামচ, শুকনো মরিচ ২টি, জিরা আধা চা চামচ (তেল দিয়ে ভেজে বেটে নিতে হবে) ও লবণ স্বাদমতো। সব উপকরণ দিয়ে মাখিয়ে আলু ভর্তার মতো গোল গোল করে নিতে হবে।
প্রণালি: উপকরণের তেল ছাড়া বাকি সব উপকরণ দিয়ে মাখিয়ে নরম করে ডো তৈরি করতে হবে। এরপর চার ভাগে ভাগ করতে হবে। প্রতিটির মাঝখানে আলুর পুর দিয়ে ভালো করে মুখ বন্ধ করে বেলে নিতে হবে। এবার তাওয়ায় ২ টেবিল চামচ তেল দিয়ে দুই পিঠ ভেজে নিতে হবে।

সবজি কিমা পরোটা

সবজি কিমা পরোটা
সবজি কিমা পরোটা

উপকরণ: পরোটার জন্য: ময়দা ২ কাপ, তেল ২ টেবিল চামচ, লবণ সামান্য, কুসুম গরম পানি প্রয়োজনমতো, ফেটানো ডিম ১টি ও ভাজার জন্য তেল। পুরের জন্য: মুরগির মাংসের কিমা ১ কাপ, বরবটি কুচি ২ টেবিল চামচ, পটল কুচি (বিচি ছাড়া) ২ টেবিল চামচ; পেঁয়াজ কুচি ১ কাপ, কাঁচা মরিচ কুচি ২টি, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, আদা ও রসুন বাটা ১ চা-চামচ, হলুদ গুঁড়া সামান্য, গরম মসলা আধা চা-চামচ, টমেটো সস ২ টেবিল চামচ ও তেল ২ টেবিল চামচ।
প্রণালি: পরোটার উপকরণ থেকে ভাজার তেল ও ডিম ছাড়া বাকি উপকরণ মাখিয়ে ডো তৈরি করে আধা ঘণ্টা ঢেকে রাখুন। পুরের উপকরণ নিয়ে পুর তৈরি করে নিতে হবে। পুর ঠান্ডা হলে ডো থেকে সেটি কেটে ৮-১০টি রুটি বেলে নিতে হবে। রুটির ওপর ২ টেবিল চামচ পুর দিয়ে ছড়িয়ে দিতে হবে। এবার ফেটানো ডিম রুটির চারপাশে ব্রাশ করে অন্য একটি রুটি দিয়ে ঢেকে দিতে হবে। ভালো করে চেপে চেপে রুটির চারপাশ বন্ধ করতে হবে। এবার তেল/ঘি বাদামি করে ভেজে গরম-গরম পরিবেশন করুন।

লাল আটার নরম রুটি

লাল আটার নরম রুটি
লাল আটার নরম রুটি

উপকরণ: লাল আটা ২ কাপ, পানি দেড় কাপ ও লবণ সামান্য।
প্রণালি: কড়াইয়ে পানি দিয়ে ফুটতে দিতে হবে। তাতে সামান্য লবণ দিয়ে আটা দিয়ে নাড়তে হবে। সেদ্ধ আটা কিছুটা ঠান্ডা হলে মসৃণ করে মেখে নিতে হবে এবং গরম-গরম সেঁকে পরিবেশন করুন।
মসলা রুটি
উপকরণ: ময়দা বা আটা ২ কাপ, পানি দেড় কাপ, গরমমসলা গুঁড়া আধা চা-চামচ, (দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ আধা চামচ করে নিয়ে টেলে গুঁড়া করে নেওয়া) আদা বাটা আধা চা-চামচ, শুকনো মরিচ গুঁড়া সামান্য, হলুদ গুঁড়া সামান্য, লবণ ১ চিমটি ও তেল ২ টেবিল চামচ।
প্রণালি: কড়াইয়ে পানি গরম করে গরমমসলা গুঁড়া, আদা বাটা, হলুদ, মরিচ গুঁড়া, লবণ এবং ২ টেবিল চামচ তেল দিয়ে আটা বা ময়দা কাই করে মসৃণ করে মেখে ডো তৈরি করে নিতে হবে। তারপর পছন্দমতো আকারে লেচি কেটে মসলা রুটি তৈরি করে নিতে পারেন। গরম-গরম পরিবেশন করুন।

ছিটা রুটি
উপকরণ: পোলাওয়ের চাল ১ কাপ, পানি দেড় কাপ ও লবণ সামান্য।
প্রণালি: পানিতে চাল ভিজিয়ে রাখতে হবে আধা ঘণ্টা। আধা ঘণ্টা পর চাল তুলে মিহি করে বেটে নিতে হবে। এক চিমটি লবণ ও পরিমাণমতো পানি দিয়ে গোলা বানিয়ে নিতে হবে। কড়াইয়ে তেলের প্রলেপ দিয়ে ‘ছিটা রুটি’ বানিয়ে গরম-গরম পরিবেশন করুন।