রাজার মতো খাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকালের নাশতা হবে রাজার মতো, দুপুরের খাবার হবে যুবরাজের মতো আর রাতের খাওয়া হবে সাধারণ মানুষের মতো। উক্তিটির জনক ডেইসি এ্যাডেল ডেভিস (Daisie Adelle Davis, 25 February 1904-31 May 1974) | বিশ শতকের মাঝামাঝি সময়ের জনপ্রিয় মার্কিন লেখক ও পুষ্টিবিজ্ঞানীর এই উক্তিটি বেশ বিখ্যাত। শুধু যুক্তরাষ্ট্রের বাসিন্দারা নয়, এটি মানার জন্য সব দেশের মানুষকেই পরামর্শ দেন পুষ্টিবিদেরা। সারা রাত খালি পেটে থাকার পর, ঠিকঠাকভাবে যেন দিনটি পার করতে পারে এ কারণে সকালের নাশতার ওপর এত গুরুত্ব দেওয়া হয়। ভৌগোলিক অবস্থান, দেশ, আবহাওয়া, সংস্কৃতির আলোকেই একেক দেশের নাশতার আয়োজন একেক রকম। জেনে নেওয়া যাক কিছু দেশের নাশতার এক ঝলক।

যুক্তরাজ্য
যুক্তরাজ্য

যুক্তরাজ্য
ইংল্যান্ডের বাসিন্দারা সকালের নাশতায় সসেজ, বিন, বেকন, ডিম, মাশরুম, হ্যাশ ব্রাউন (আলু দিয়ে তৈরি খাবার), কালো রঙের পুডিং ও রুটি টোস্ট দিয়ে নাশতা করতে পছন্দ করে। সঙ্গে থাকে চা অথবা কফি ও ফলের জুস। রানির দেশের নাশতা একবারেই রাজার মতো।

পোলিশ নাশতা
পোলিশ নাশতা

পোলিশ নাশতা
ঐতিহ্যবাহী পোলিশ নাশতায় বিভিন্ন উপকরণ দিয়ে ডিম ভেজে খাওয়ার চল আছে। কর্নফ্লেক্স, ওটমিল, সসেজ এবং আলুর তৈরি প্যানকেকও নাশতায় বেশ জনপ্রিয়। এ ছাড়া মাংস, সসেজ, পনির, টমেটো, টুকরো করা জলপাই দিয়ে তৈরি স্যান্ডউইচও সকাল বেলার আরেকটি খাবার। পোল্যান্ডে নাশতায় বিভিন্ন ধরনের তাজা, গরম ও মচমচে রুটির সমারোহ দেখা যায়।

জার্মানি
জার্মানি

জার্মানি
তাজা রুটি, কোল্ড মিট, স্থানীয় পনির, মাখন, জ্যাম দিয়ে সকালের নাশতা সেরে নেন জার্মানরা।

টার্কিশ নাশতা
টার্কিশ নাশতা

টার্কিশ নাশতা
সকালে খাবার টেবিলে বিভিন্ন ধরনের রুটি থাকে। সঙ্গে থাকে বিভিন্ন ধরনের চাটনি, জ্যাম, পনির, মধু, জলপাই, টমেটো, শসা, দই, কোল্ড মিট, ডিম, তাজা ফলের জুস ও মাখন। নাশতার সঙ্গে তুর্কি কফি অথবা পুদিনার চায়ে চুমুক দিয়ে সকালটি শুরু করেন কম বেশি সবাই।

ইতালি
ইতালি

ইতালি
কাপাচিনো এবং ক্রসিসটেন্ট (এক ধরনের রুটি), জেলি দিয়েই বেশির ভাগ ইতালিয়ানরা তাঁদের দিন শুরু করেন।

ইন্দোনেশিয়া
ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়া
ইন্দোনেশিয়ার জনপ্রিয় নাশতা হলো ভাতের সঙ্গে ভাঁজা মাছ অথবা ভাঁজা ভাতের সঙ্গে ডিম পোচ যা নাসি গোরেং নামে পরিচিত। এর বাইরে মুরগির পরিজও অনেকে পছন্দ করেন। কাছাকাছি দেশ হওয়ায় ফিলিপাইনের নাশতার সঙ্গে বেশ মিল আছে। ফিলিপাইনের একটি প্রচলিত নাশতা হলো কফির সঙ্গে ব্রেড রোল। এর বাইরে ভাতের সঙ্গে শুঁটকি মাংস, বিন ও ডিম পোচও অনেকে খেয়ে থাকেন।

কিউবা
কিউবা

কিউবা
দুধ ও চিনি দেওয়া কফিতে এক চিমটি লবণও দিয়ে দেওয়া হয়। লম্বা টোস্ট করা রুটিতে মাখন লাগিয়ে কফিতে ডুবিয়ে ডুবিয়ে খাওয়া হয়।

ভিয়েতনাম
ভিয়েতনাম

ভিয়েতনাম
পোহ নামক খাবারটি ভিয়েতনামের একটি জনপ্রিয় নাশতা।

যুক্তরাষ্ট্র
বাড়িতে বানানো মোটা প্যানকেক। প্যানকেকের ওপরে ছড়ানো ম্যাপেল সিরাপ, ব্লুবেরি ফল ও বেকন। এ ছাড়া তালিকায় থাকে কর্নফ্লেক্স ও ডিম। যুক্তরাষ্ট্রে তাড়াহুড়োর সকালে এ ধরনের নাশতাই সবার প্রিয়।

কানাডা
কানাডা

কানাডা
কানাডার ঐতিহ্যবাহী নাশতার মধ্যে থাকে প্যানকেক, সসেজ, হ্যাম, আলুর তৈরি ডাম্পলিং, চিজ ও মৌসুমি ফল।

মিসর
মিসর

মিসর
ফুউল মুদামাস (foul madamas) মিসরের ঐতিহ্যবাহী নাশতা। এটি ফাভা বিন (এক ধরনের বড় আকারের মটরশুঁটি), ছোলা, রসুন ও লেবু দিয়ে তৈরি করা হয়। জলপাই তেল, তাহিনি সস, গোলমরিচ, বিভিন্ন সবুজ সবজি ও সিদ্ধ করা ডিম দিয়ে সাজিয়ে পরিবেশন করা হয়।

শ্রীলঙ্কা
শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা
বাটির মতো আকারের প্যানকেকের সঙ্গে মসলাযুক্ত সস অথবা মধু, ডিম অথবা নারকেল ক্রিম খাওয়া হয়।

সৌদি আরব
সৌদি আরব

সৌদি আরব
অ্যারাবিয়ান কফি বিন থেকে তৈরি কফি দিয়েই সকালের নাশতার আরম্ভ হয়। রুচি পরিবর্তনের জন্য চা পানও করে থাকেন অনেকে। সঙ্গে থাকে খেজুর। এরপর বিভিন্ন বাটিতে সাজিয়ে পরিবেশন করা হয় নরম পনির, জলপাই, বাড়িতে বানানো জেলি, হালুয়া ও ডিম। আরও থাকে বিভিন্ন ধরনের রুটি। চকলেট অথবা মধু, মশলা ও পনির মাঝে মাঝে ভরে দেওয়া হয় রুটির মধ্যে।

জাপান
জাপান

জাপান
জাপানের ঐতিহ্যবাহী নাশতার মধ্যে থাকে মিসো স্যুপ, ভাপ দেওয়া ভাত, সবজি, মাছ, বিন ও বিশেষ পদ্ধতিতে তৈরি করা ডিমের ওমলেট। আধুনিক নাশতার মধ্যে মাখন লাগানো রুটি, ডিম, কফি ও আলু দিয়ে তৈরি সালাদ বেশ জনপ্রিয়।

বাংলাদেশ
বাংলাদেশ

বাংলাদেশ
বাংলাদেশের গ্রামগুলোতে সকালে ভাত খাওয়ার মধ্যে দিয়েই সকাল শুরু হয়। শহরে অবশ্য ভিন্ন চিত্র দেখা যায়। পাউরুটি, আটার রুটি অথবা পরোটার সঙ্গে ডিম বা সবজি খেয়েই সকালে কাজে বের হয়ে যায় মানুষ। এ ছাড়া মাখন, জেলি, ফলের জুস ও কর্নফ্লেক্স খেয়ে থাকেন অনেকে।

সূত্র: ট্রান্সপারেন্ট ল্যাংগুয়েজ ব্লগ
টপ ড্রিমার
নাইন গ্যাগ. কম
লাইফ বাজ
হোস্টেলবুকারস. কম
ইনডেপেনডেন্ট
ইনডেপেনডেন্ট. কো. ইউকে
বিজনেস ইনসাইডার
ডিসাইন ইউ ট্রাস্ট
লাইফ ইন সৌদি আরাবিয়া ব্লগ পোস্ট