লাচ্ছা লাড্ডু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপকরণ: লাচ্ছা সেমাই ১ কাপ, কনডেন্সড মিল্ক আধাকাপ, জাফরান ১ চিমটি, গোলাপজল ১ চা চামচ, নারকেলের গুঁড়া আধা কাপ, গোলাপ ফুলের পাপড়ি (সাজাবার জন্য)।

প্রণালি: সেমাই হাত দিয়ে ভেঙে হালকা গুঁড়া করে নিতে হবে। ননস্টিক ফ্রাইপ্যানে অল্প আঁচে ভেজে কনডেন্সড মিল্ক দিয়ে নাড়তে হবে। গোলাপজলে জাফরান ভিজিয়ে রেখে মিশ্রণে যোগ করে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে এলে হাতের তালু দিয়ে গোল গোল লাড্ডু তৈরি করে নারকেল কোরায় গড়িয়ে নিয়ে গোলাপের পাপড়ি দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।
বাড়ি: ১/৩, সড়ক: ১২, নবোদয় হাউজিং সোসাইটি, আদাবর, মোহাম্মদপুর, ঢাকা।