শীতের সঙ্গী সাফোলা হানি
প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত যা কিছু এখনো অপরিবর্তিত রয়েছে, সেগুলোর মধ্যে অন্যতম হলো মধু ও এর গুণাগুণ। যদিও বর্তমানে বাজারে খাঁটি মধু পাওয়া খানিকটা কঠিনই বটে। চাহিদা বেশি থাকায় নিম্নমানের ভেজাল মধুর উৎপাদনও বেড়েছে। তাই কোনটা ভালো, কোনটা মন্দ, বোঝা মুশকিল। তবে খাঁটি মধু নিয়ে দুশ্চিন্তা দূর করতে পারে ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড সাফোলা পিওর হানি। কীভাবে? চলুন জেনে নেওয়া যাক।
এনএমআর টেস্ট মধুর বিশুদ্ধতা যাচাইয়ের একটি আন্তর্জাতিক মানদণ্ড। ৬০টি বিশেষ ধাপে এ মানদণ্ড নির্ধারিত হয়। এটি মধুর বিশুদ্ধতা পরীক্ষায় অন্যতম আধুনিক, বৈজ্ঞানিক, নির্ভরযোগ্য ও জনপ্রিয় একটি পদ্ধতি। উল্লেখ্য, সাফোলা পিওর হানির প্রতিটি ব্যাচ জার্মান এনএমআর সার্টিফাইড। তাই এই মধুর বিশুদ্ধতা নিয়ে সন্দেহের কোনো সুযোগ নেই।
শরীরের সুস্থতা নিশ্চিতে মধু অত্যন্ত উপকারী। মধুতে প্রায় ১৮১টি পুষ্টি উপাদান আছে। নিয়মিত মধু খেলে বিভিন্ন রোগবালাই থেকে পরিত্রাণ পাওয়া যায়। চিনির বিকল্প হিসেবে মধু অন্যতম। এতে ৩৮ শতাংশ ফ্রুটোজ, ৩১ শতাংশ গ্লুকোজ, পর্যাপ্ত পরিমাণে খনিজ, প্রোটিন, অ্যামিনো অ্যাসিড, এনজাইম, ভিটামিন ইত্যাদি উপাদান রয়েছে। এ ছাড়া মধুতে বেশ কিছু অ্যান্টি–অক্সিডেন্টসমৃদ্ধ ক্ষুদ্র ক্ষুদ্র উপাদান রয়েছে। যেমন ফ্ল্যাভোনয়েড, এনজাইম (গ্লুকোজ অক্সিডেস, ক্যাটালেস), অ্যামিনো অ্যাসিড ইত্যাদি। তাই পুষ্টিগুণের দিক বিবেচনা করে খাবারের একটি তালিকা তৈরি করলে, সে তালিকার প্রথম সারিতেই থাকবে মধুর নাম।
মানবদেহের সুস্থতা নিশ্চিতে মধু সব ঋতুতেই সমান কার্যকর। তবে বিশেষ করে শীতের সময় সর্দি–কাশি, গলা খুসখুস, গলাব্যথা, ঠান্ডা, ইত্যাদি নানা অসুখবিসুখ লেগেই থাকে। এসব রোগের প্রাকৃতিক সমাধান হতে পারে মধু। মানবসভ্যতা শত বছর আগেই মধুর ঔষধি গুণাগুণের প্রমাণ পেয়েছে। প্রাচীন গ্রিক ও মিসরীয়রা ওষুধ হিসেবে মধু খেত। ভারতের আয়ুর্বেদ ও চীনের প্রাচীন চিকিত্সাশাস্ত্রেও মধু ব্যবহারের বিষয়ে জানা যায়। মধু ঘন হওয়ায় গলা ফোলা ও ব্যথায় আরামদায়ক একটি প্রলেপের মতো কাজ করে। ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংসে, পেটের আলসার ও কোষ্ঠকাঠিন্য দূরীকরণেও মধু সহায়তা করে।
শীতকালে ঠোঁট ফাটা নতুন কিছু নয়। এমনও অনেক মানুষ আছে, যাদের ঠোঁট ফেটে রক্তপাতও হয়। তবে মজার বিষয় হলো রাতে ঘুমানোর আগে নিয়মিত ঠোঁটে মধুর প্রলেপ লাগালে ঠোঁটের ওপরের শুষ্কতা দূর হয়। ফলে ঠোঁট নরম থাকে ও ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। এমনকি ঠোঁটের সৌন্দর্যও বেড়ে যায়। আবার শীতকালে কারও কারও ত্বকের উজ্জ্বলতা হারিয়ে যায়। সে ক্ষেত্রে সমাধান দিতে পারে মধু। অ্যালোভেরার সঙ্গে সাফোলা পিওর হানি মিশিয়ে নিয়মিত ব্যবহারে ত্বকের হারিয়ে যাওয়া উজ্জ্বলতা ফিরে আসে। ঠান্ডা বাতাস থেকে ত্বককে সুরক্ষিত ও ময়েশ্চারাইজড রাখতে সাহায্য করে।
শীতের ঠান্ডায় মধু শরীরকে গরম রাখে। এক কাপ ফুটানো পানির সঙ্গে এক–দুই চা-চামচ মধু খেলে শরীর ঝরঝরে ও তাজা থাকে। সামান্য সর্দি-কাশিতে তুলসীপাতার রসের সঙ্গে মধু মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়। কুসুমগরম পানিতে তুলসী, আদা ও মধু মিশিয়ে খেলে গলাব্যথা, গলায় খুসখুস ও কাশির প্রকোপ কমে। মধুতে উচ্চমাত্রার জীবাণুনাশক উপাদান থাকায় সহজে সংক্রমণ রোধ করে। শরীরের কোথাও সামান্য কাটাছেঁড়া থাকলে মধুর প্রলেপ দিলে উপকার মেলে।
তবে যে জিনিস এত এত উপকারে আসে, সেটি বাছাইয়ের ক্ষেত্রে হতে হবে সচেতন। কেনার আগে মধুর উৎস, প্রক্রিয়াকরণ, ফিল্টার, মান নিয়ন্ত্রণ, মেয়াদ ও প্যাকেজিং সম্পর্কে নিশ্চিত হওয়া প্রয়োজন। আর স্বস্তির বিষয় এই যে এসব মান নিশ্চিত করে বাজারের অন্যতম সেরা মধু হিসেবে সুনাম অর্জন করেছে সাফোলা পিওর হানি। তাই শীতে বা অন্যান্য ঋতুতে স্বাদের জন্য বা সুস্থ থাকতে সব সময় নিশ্চিন্তে ব্যবহার করুন শতভাগ বিশুদ্ধ সাফোলা হানি।
বিজ্ঞাপন বার্তা