শেষ পাতে মিষ্টিমুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথায় বলে, ‘শেষ ভালো যার, সব ভালো তার।’ ভরপেট খাবারের শেষে মিষ্টি না খেলে কিছুটা খালি খালি লাগে। তাই ঘরেই বানিয়ে ফেলুন মজার মজার মিষ্টান্ন

ড্রাই কাস্টার্ড উইথ ড্রাই ফ্রুট
ড্রাই কাস্টার্ড উইথ ড্রাই ফ্রুট

ড্রাই কাস্টার্ড উইথ ড্রাই ফ্রুট

উপকরণ

গুঁড়ো দুধ ৫০০ গ্রাম, কাস্টার্ড পাউডার ২০০ গ্রাম, চিনি ২৫০ গ্রাম, চিনা ঘাস ২০০ গ্রাম, স্টেরিলাইজড ক্রিম ১৪০ গ্রাম, পানি ৩ লিটার, খোরমা ৩০ গ্রাম ও মিষ্টি আলুবোখারা ৬০ গ্রাম।

প্রণালি

প্রথমে চিনা ঘাস এক ঘণ্টা পানিতে ভিজিয়ে নিন। গুঁড়ো দুধ, পানি একত্রে মিশিয়ে জ্বাল দিন। ফুটে উঠলে চিনা ঘাস দিয়ে নাড়তে থাকুন। সম্পূর্ণ মিশে গেলে চিনি দিন। কাস্টার্ড পাউডার মিশিয়ে নামিয়ে ডিশে নিয়ে ঠান্ডা করে নিন। খেজুর ও আলুবোখারা এক ঘণ্টা ভিজিয়ে ছোট ছোট টুকরো করে নিন। ঠান্ডা ডেজার্টের সঙ্গে স্টেরিলাইজড ক্রিম মাখিয়ে ওপরে খেজুর, আলুবোখারা ছিটিয়ে ফ্রিজে ১০ মিনিট রেখে পরিবেশন করুন।

গ্রেপ পারফেকশন
গ্রেপ পারফেকশন

গ্রেপ পারফেকশন

উপকরণ ১

তরল দুধ   ১ লিটার, স্টেরিলাইজড ক্রিম ১ টিন, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, চিনি স্বাদমতো ও ক্রিম চিজ ১০০ গ্রাম।

উপকরণ ২

জেলাটিন (ভেজিটেবল) ১০ গ্রাম, চিনি স্বাদমতো, লাল আঙুর পরিমাণমতো, অরেঞ্জ বা লেমন অ্যাসেন্স ৩ ফোঁটা, লাল খাবার রং ৩ ফোঁটা।

প্রণালি

উপকরণ ১থেকে কর্নফ্লাওয়ার বাদে বাকি উপকরণ দিয়ে নাড়তে হবে। মিশ্রণটা ঘন হয়ে এলে ঠান্ডা পানিতে কর্নফ্লাওয়ার মিশিয়ে দুধে ঢেলে আরও ঘন করে নিতে হবে। চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা হলে পরিবেশন গ্লাসে ঢেলে ফ্রিজে রাখতে হবে।

এবার উপকরণ ২ থেকে গরম পানিতে জেলাটিন ভিজিয়ে রাখতে হবে। চুলার প্যানে পরিমাণমতো পানি ও চিনি দিয়ে ফুটিয়ে, সঙ্গে জেলাটিনের মিশ্রণ দিয়ে নাড়তে হবে। নামানোর আগে অ্যাসেন্স ও লাল রং দিয়ে দিতে হবে। চুলা থেকে নামিয়ে আঙুর কুচি দিয়ে ফ্রিজে রাখা মিশ্রণের ওপরে এই মিশ্রণটা ঢেলে দিতে হবে। ওপরে আবার আঙুর কুচি দিয়ে পরিবেশন করুন।

মিনি ক্র্যাঞ্চি কুনাফা
মিনি ক্র্যাঞ্চি কুনাফা

মিনি ক্র্যাঞ্চি কুনাফা

উপকরণ

ভাজার জন্য—লাচ্চা সেমাই ১ প্যাকেট, ঘি ১ কাপ ও চিনি ১ কাপ।

দুধের মালাইয়ের জন্য—ঘন দুধ ১ কাপ, গুঁড়ো দুধ ১ কাপ ও কনডেন্সড মিল্ক আধা কাপ।

সাজানোর জন্য—চেরি, কাজুবাদাম ও পেস্তাবাদাম।

প্রণালি

সেমাই ভেঙে ছোট করে নিতে হবে। এবার প্যানে ঘি দিয়ে লাচ্চা ভাজতে হবে ও অল্প পরিমাণ চিনি দিতে হবে। এভাবে সোনালি করে ভেজে নামিয়ে নিতে হবে। এবার অন্য একটি প্যানে দুধ জ্বাল দিতে হবে। এবার একে একে গুঁড়ো দুধ ও কনডেন্সড মিল্ক দিয়ে ভালো করে জ্বাল দিতে হবে। ক্রিমের মতো হয়ে এলে নামাতে হবে। এবার ছোট ছোট আইসক্রিমের বাটিতে কুনাফা সেট করতে হবে। প্রথমে ভাজা লাচ্চা চেপে চেপে দিতে হবে। এবার দুধ দিয়ে তৈরি ক্রিম দিয়ে আবার লাচ্চা এবং আবার দুধের ক্রিম দিন। সবশেষে কাজু, পেস্তা ও বাদাম কুচি, চেরি দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে মজাদার মিনি ক্র্যাঞ্চি কুনাফা।