সামুদ্রিক খাবারের সঙ্গে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

বাজারে পাওয়া যায় বিভিন্ন ধরনের সস। সামুদ্রিক খাবারের স্বাদ বাড়াবে এমনই দুটো সসের রেসিপি দিলেন শুভাগতা দেবাশীষ। কয়েকটি সামুদ্রিক মাছের রেসিপিও দিয়েছেন তিনি।

গ্রিন চিলি সস
উপকরণ: কাঁচা মরিচ ১০০ গ্রাম, ধনে পাতা ২০০ গ্রাম, রসুন ১০০ গ্রাম, লেবুর রস আধা কাপ, লবণ পরিমাণমতো, চিনি পরিমাণমতো।
প্রণালি: ওপরের সবকিছু একসঙ্গে ব্লেন্ড করতে হবে। হয়ে গেল গ্রিন চিলি সস।

লেমন বাটার সস
উপকরণ: মাখন ১০০ গ্রাম, লেবুর রস ১ চা-চামচ, লবণ পরিমাণমতো, চিনি পরিমাণমতো।
প্রণালি: প্রথমে মাখন সামান্য তা দিয়ে গরম করে নিতে হবে। এতে মাখন হালকা নরম হবে। এরপর উপরোক্ত সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিতে হবে। তবেই হয়ে যাবে লেমন বাটার সস।