
উপকরণ: পোলায়ের চাল ৭৫ গ্রাম, দুধ ২ লিটার, এলাচ গুঁড়া আধা চা চামচ, মধু দেড় কাপ, ভাজা সেমাই ২ কাপ, ঘি হাফ কাপ, দারুচিনি ২ টুকরা, লবঙ্গ ৪টা, এলাচ ২টা, জাফরান-সামান্য, পানি পরিমাণ মতো, কাজু, কিশমিশ, পেস্তা ও চেরি সাজাবার জন্য।
প্রণালি: হাফ কাপ দুধ, পানি, জাফরান, দারুচিনি, এলাচ, লবঙ্গ, ১ কাপ মধু ও ঘি দিয়ে ফুটে উঠলে ভাজা সেমাই দিয়ে নেড়ে দিতে হবে। পানি শুকিয়ে আসলে ২০ মিনিট অল্প আঁচে রাখতে হবে। ২০ মিনিট পর নামিয়ে সেমাই ঠান্ডা করে ঝরিয়ে রাখতে হবে। দুধ ফুটে উঠলে তাতে চাল দিয়ে মাঝারি আঁচে রেখে দিতে হবে। চাল সেদ্ধ হলে তাতে আধা কাপ মধু দিয়ে নেড়ে নামিয়ে দিতে হবে।

একটি পরিবেশন পাত্রের একপাশে প্রথমে সেমাই ও তার ওপরে পায়েস দিতে হবে। অপর পাশে প্রথমে পায়েস ও তার ওপরে সেমাই দিতে হবে। আবার তার ওপর কাজু, কিশমিশ, পেস্তা, চেরি দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।
জি-৭৮১, বোয়ালিয়া পাড়া, ঘোড়ামারা, রাজশাহী