সেরা রাঁধুনীর ঈদ আয়োজন

রান্না নিয়ে একটি প্রতিযোগিতা। নাম সেরা রাঁধুনী। স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের আয়োজনে গত বছর শেষ হলো প্রতিযোগিতার চতুর্থ আসর। ২০১৫ সালের ২১ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ঘোষণার পর সারা দেশ থেকে ৫ হাজারেরও বেশি রান্নার রেসিপি জমা পড়ে। প্রাথমিক বাছাইয়ের পর ৮টি বিভাগ থেকে ৫০ জন প্রতিযোগীকে বাছাই করে শুরু হয় মূল প্রতিযোগিতা। কয়েক ধাপ পেরিয়ে ১৮ জন প্রতিযোগী নিয়ে শুরু হয় স্টুডিও রাউন্ড। অনুষ্ঠানটি সম্প্রচার করা হয় মাছরাঙা টেলিভিশনে। এভাবে বিচারকদের নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে ২৩ ফেব্রুয়ারি ২০১৬ অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড। যেখানে ফাইনালে তিনজন প্রতিযোগীর মধ্য থেকে সেরা রাঁধুনী ১৪২২ খেতাব পান চট্টগ্রামের সাবিনা সিরাজী। প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় রানারআপ হন যথাক্রমে বরিশালের সাইফা আলম ও খুলনার তানিয়া জামান।
প্রথম আলোর বিশেষ ক্রোড়পত্র ঈদ রান্নাবান্নার পুরোটাজুড়ে থাকছে সেরা রাঁধুনী ১৪২২–এর এই তিন বিজয়ীর রেসিপি।
ঈদের দিনের মাংস, বিরিয়ানি, কাবাব, রোস্ট আর মিষ্টান্নের নানা ধরনের রেসিপি দিয়েছেন তাঁরা