স্নোবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপকরণ: ২টি ডিম, ১ কাপ চিনি ব্লেন্ডারে গুঁড়া করা বা আইসিং সুগার, ১ চিমটি লবণ, ১ লিটার দুধ, ২ চা চামচ কর্ণ ফ্লাওয়ার, কিউব করা মোরব্বা সাজানোর জন্য।
প্রণালি: ২টি ডিম একটা বাটিতে ভেঙে নিয়ে কুসুম ও সাদা অংশ আলাদা করে নিতে হবে। ডিমের সাদা অংশ ভালোভাবে ফেটে ফেনা হয়ে গেলে কর্ণ ফ্লাওয়ার ও আইসিং সুগার মিশিয়ে বেট করে নিতে হবে। তারপর চুলায় প্যান বসিয়ে দুধ ঢেলে লবণ দিয়ে একটু ঘন করতে হবে। আগে থেকে করে রাখা বেট চামচ দিয়ে গোল গোল আকারে দুধে দিয়ে ৫ মিনিট নেড়ে নামিয়ে ঠান্ডা করতে হবে। মোরব্বা ছিটিয়ে পরিবেশন করতে হবে।
থানাপাড়া, কুষ্টিয়া।