হানাইলি বিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপকরণ: গরুর মাংস (চর্বি ও হাড় ছাড়া) ১/২ কেজি, সরিষার তেল পৌনে ২ কাপ, আদা পাতলা করে কাটা ১ টেবিল চামচ, কোয়া ছাড়ানো রসুন ২টা, পেঁয়াজ কুচি ৩টা, জিরা ১ চা চামচ, ধনিয়ার গুঁড়া ১ চা চামচ, তেজপাতা ২টা, শুকনা মরিচ ৬-৭টা, দারুচিনি ২ টুকরো, লং ২টা, কালো এলাচ ২টা, সাদা এলাচ ৪টা, গোল মরিচ ৬-৭টা, লবণ পরিমাণ মতো।
প্রণালি: প্রথমে গরুর মাংস পাতলা করে কেটে পানি ঝরিয়ে বাতাসে শুকিয়ে নিতে হবে। এটা যেহেতু অনেক দিন ধরে বয়ামে রেখে খাওয়া যায় তাই এতে যেন পানি না থাকে খেয়াল রাখতে হবে এবং সম্পূর্ণ রান্না তেলে হবে, তাই এতে পানি ব্যবহার করা যাবে না।

প্রথমে প্যানে তেল গরম করে তাতে জিরা, শুকনা মরিচ, তেজ পাতা, ফোড়ন এবং তাতে আবার আদা, রসুন দিয়ে ভেজে নেবেন। এরপর গরম মসলা, মাংস, লবণ দিয়ে দেবেন। এতে ঢাকনা দেবেন না, মাঝারি আঁচে রেখে দেবেন। মাংস থেকে পানি বের হয়ে সেই পানি শুকিয়ে গেলে চুলা বন্ধ করে এক ঘণ্টা রেখে দেবেন ঢাকনা ছাড়া। এই ফাঁকে এক কাপ সরিষার তেলে পেঁয়াজ বেরেস্তা করে নেবেন। এক ঘণ্টা পরে বেরেস্তাসহ তেল আর ধনিয়ার গুঁড়া দিয়ে চুলার জাল কমিয়ে রাখবেন মাংস সেদ্ধ না হওয়া পর্যন্ত। সেদ্ধ হয়ে গেলেই এটা তৈরি হয়ে যাবে।
এটা শুকনা বয়ামে ভারে রেখে দিতে পারেন। মাঝে মাঝে রোদে দেবেন এবং অল্প তেলে গরম করে জ্বাল দিতে পারেন ১৫ দিন পরপর। এটা গরম ভাত বা খিচুড়ির সঙ্গে খেতে অসাধারণ লাগে।
এ ভাবে মাংস রান্না করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন।

হোল্ডিং নং-২২২, মহল্লা: রামচন্দ্রপুর, পোস্ট: ঘোড়ামারা, থানা: বোয়ালিয়া, জেলা: রাজশাহী।