হালকা স্বাদ ইফতারিতে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>ইফতারে ভাজাপোড়া সবাই খেতে পারেন না। স্বাস্থ্যগত কারণে অনেক বিধিনিষেধও মানতে হয় কাউকে। তবে স্বাদ ও পুষ্টিমান ঠিক রেখেও মজাদার ইফতারি তৈরি করতে পারেন। দেখে নিন শাহানা পারভীনের রেসিপিগুলো।

দই চিড়া

দই চিড়া
দই চিড়া

উপকরণ: চিড়া ১ কাপ, টকদই ২ টেবিল চামচ, পাকা কলা ১টি, লবণ সামান্য, চিনি (ইচ্ছা হলে)।
প্রণালি: চিড়া ধুয়ে অল্প পানিতে ভিজিয়ে রাখুন। কলা কুচি করে নিন। দই,
চিড়া, কলা ও লবণ একসঙ্গে মেখে পরিবেশন করুন।

লুচি সবজির চপ

লুচি সবজির চপ
লুচি সবজির চপ

উপকরণ: পেঁপে সেদ্ধ ২০ গ্রাম, কঁাচকলা সেদ্ধ ১টি, মটর ডাল সেদ্ধ আধা কাপ, আলু সেদ্ধ ১টি (পছন্দমতো যেকোনো সবজি দেওয়া যায়) ধনেপাতাকুচি ১ টেবিল চামচ, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, কাঁচা মরিচকুচি ১ চা-চামচ, গরম মসলাগুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, তেল ভাজার জন্য। সালাদ ও সস পরিবেশনের জন্য।
লুচি তৈরি: ১ কাপ ময়দা, ১ চিমটি লবণ ও ১ টেবিল চামচ তেল দিয়ে ময়ান দিন। পরিমাণমতো পানি দিয়ে মেখে লেচি কেটে বেলে ছোট ছোট লুচি তৈরি করুন।
প্রণালি: পেঁপে, কঁাচকলা, মটর ডাল ও আলু আলাদা করে সেদ্ধ করে মেখে নিন। মিশ্রণের সঙ্গে ধনেপাতা, পেঁয়াজকুচি, কাঁচা মরিচকুচি, গরম মসলাগুঁড়া ও লবণ দিয়ে মাখিয়ে গোল গোল করে ছয়-সাত ভাগ করুন। এবার একটি লুচিতে সবজি দিয়ে চারদিকে ঢেকে দিন এবং ডুবো তেলে ভেজে সালাদ ও সস দিয়ে ইফতারে পরিবেশন করুন।

বাদাম খেজুরের লাড্ডু

বাদাম খেজুরের লাড্ডু
বাদাম খেজুরের লাড্ডু

উপকরণ: খেজুর ২৫০ গ্রাম, ভাজা এবং আধা ভাঙা চিনাবাদাম ১০০ গ্রাম, নারকেলগুঁড়া প্রয়োজনমতো, ঘি ২ টেবিল চামচ।
প্রণালি: খেজুর পানি দিয়ে ধুয়ে বিচি ফেলে দিয়ে কুচি করে নিন। কড়াই চুলায় দিয়ে তাতে ঘি দিন। ঘি গরম হলে তাতে খেজুরকুচি ও বাদামভাঙা দিন। একটু নাড়াচাড়া করে নারকেলের গুঁড়ায় গড়িয়ে বল আকারে তৈরি করুন।

ডাবের শরবত

ডাবের শরবত
ডাবের শরবত

উপকরণ: ডাবের পানি ১ গ্লাস, ডাবের শঁাস ২ টেবিল চামচ, বরফকুচি পরিমাণমতো।
প্রণালি: ওপরের সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ইফতারের সময় গ্লাসে পরিবেশন করুন।

পিশপাশ

পিশপাশ
পিশপাশ

(সাদা নরম খিচুড়ি)
উপকরণ: পোলাওয়ের চাল আধা কাপ, মসুর ডাল সিকি কাপ, মুরগির স্টক ৪ কাপ, কুচি করা গাজর ১ টেবিল চামচ, পেঁয়াজকুচি ১ টেবিল চামচ, আদার রস ১ টেবিল চামচ, কাঁচা মরিচকুচি ১টি, লবণ স্বাদমতো, ঘি বা তেল ২ টেবিল চামচ।
প্রণালি: চাল ও ডাল ধুয়ে দুই কাপ পানি দিয়ে সসপ্যানে মৃদু অাঁচে চুলায় দিন। চাল সেদ্ধ হলে ঘুঁটে দিন এবং গাজর, আদার রস, কাঁচা মরিচকুচি, লবণ ও মুরগির স্টক দিয়ে নাড়তে থাকুন। ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিন। অন্য একটি ফ্রাইপ্যানে ঘি বা তেল দিয়ে তাতে পেঁয়াজকুচি দিয়ে ফোড়ন দিন। পিশপাশ গরম গরম পরিবেশন করুন।