হাসনাবাদ বিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপকরণ: গরুর মাংস-২০০ গ্রাম, পেঁয়াজ কুচি-১ কাপ, কাঁচামরিচ কুচি-১ টেবিল চামচ, আদা বাটা-১ চা চামচ, রসুন বাটা-১ চা চামচ, হলুদ বাটা-১ চা চামচ, লাল মরিচ বাটা-১ চা চামচ, কারি পাতা সামান্য, ধনেপাতা কুচি-সামান্য, থাই পাতা কুচি-সামান্য, তেঁতুলের রস ১ চা চামচ, গরম মসলা বাটা-১ / ২ চা চামচ, তেল-৩ টেবিলচামচ, পানি ও লবণ পরিমাণমতো

প্রণালি: অল্প আঁচে তেল দিয়ে পেঁয়াজ কুচি, আদা ও রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নিন। এবার গরুর মাংস দিয়ে কষান। কারি পাতা ও থাই পাতা কুচি দিন। এবার তেঁতুলের রস এবং হলুদ, লাল মরিচ, গরম মসলা বাটা ও কাঁচামরিচ কুচি দিন। এরপর পরিমাণমতো পানি ও লবণ দিয়ে ঢেকে রাখুন মাংস সিদ্ধ হওয়ার জন্য। ঝোল ঘন হয়ে গেলে গরম ভাত অথবা নান দিয়ে পরিবেশন করুন মজাদার হাসনাবাদ বিফ।

নয়াসড়ক, সিলেট