'চিকেন ডে' উদযাপন করল কেএফসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের জাতীয় ফ্রাইড চিকেন দিবস ছিল গত রোববার ( ৬ জুলাই) । একটি আমেরিকান চেইন হিসেবে বাংলাদেশে কেএফসি এই দিবসটি পালন করেছে। ওই দিন কেএফসিতে প্রতিটি বিলের সঙ্গে ১ পিচ ফ্রাইড চিকেন ফ্রি দেওয়া হয়েছে। সারা দেশে, ৪ টি শহরে, ২১টি আউটলেট একযোগে ৫ হাজার পিসের থেকেও বেশি চিকেন দিয়ে এই দিনটি পালন করা হয়।
ট্রান্সকম ফুডস লিমিটেডের সিইও আমিত দেভ থাপা বলেন, ‘অন্যদের পাশে নিজেদের একটু আলাদা করে তুলে ধরার জন্য আমাদের এই প্রয়াস ছিল। বাংলাদেশে আর ১০টি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড থেকে নিজেদের একটু আলাদা করে দাঁড় করানো। কেএফসির জন্য আপনাদের ভালোবাসা আর সহযোগিতা পেয়ে আমরা সব সময় কৃতজ্ঞ। গুণগত মানের পাশাপাশি ভালো সার্ভিস দেওয়ার প্রচেষ্টা থাকে আমাদের সব সময়।’