যেভাবে ‘চটুল আর সস্তা’ রাজের প্রেমে পড়েছিলেন পত্রলেখা

বলিউড তারকা রাজকুমার রাও ও পত্রলেখা পালের প্রেমের গল্প প্রমাণ করে ‘প্রথম দেখায় প্রেমের’ বাইরেও প্রেম সুন্দর। ২০১০ সালে প্রথম দেখায় পত্রলেখার মনে হয়েছিল, ‘লোকটা খুবই “চটুল আর সস্তা ধরনের”। এর থেকে যত দূরে থাকা যায়, ততই ভালো।’ অথচ সেই মানুষটিই হয়ে গেল তাঁর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাঁর সঙ্গেই ১২ বছর ধরে আছেন এক ছাদের নিচে, সম্প্রতি তাঁরা মা-বাবাও হয়েছেন। ছবি দেখতে দেখতে জেনে নেওয়া যাক রাজকুমার ও পত্রলেখার প্রেমের গল্প।  

১ / ১৮
রাজকুমার রাও ও পত্রলেখার প্রথম দেখা ২০১০ সালে। তাঁদের সম্পর্কের শুরুটা ছিল বেশ মজার। প্রথম দেখায় কেউই কাউকে পছন্দ করেননি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১৮
চার বছর পরের ঘটনা। ২০১৪ সালে ‘সিটি লাইটস’ সিনেমায় তাঁরা একসঙ্গে অভিনয় করেন। মূলত এই সিনেমায় অভিনয় করতে গিয়েই তাঁরা বোঝেন যে একজন আরেকজনকে গভীরভাবে ভালোবেসে ফেলেছেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১৮
দীর্ঘ আট বছর প্রেমের সম্পর্কের পর ২০২১ সালের ১৫ নভেম্বর তাঁরা বিয়ে করেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১৮
রাজকুমার ও পত্রলেখার বিয়ে নানা দিক থেকে স্মরণীয়। বিয়েতে পত্রলেখার ওড়নায় বাংলায় লেখা ছিল, ‘আমার পরান ভরা ভালোবাসা আমি তোমায় সমর্পণ করিলাম’। এরপর ওড়নায় ভালোবাসার মানুষের নাম লেখা বা প্রিয় গানের কথা লেখা রীতিমতো ট্রেন্ডে হয়ে যায়
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১৮
রাজকুমার পত্রলেখার সিঁথিতে সিঁদুর দেওয়ার পর পত্রলেখাকেও অনুরোধ করেন তাঁর কপালে সিঁদুর দিয়ে দিতে। এমনকি পত্রলেখা রাজের পা ছুঁয়ে সালাম করলে রাজও পত্রলেখার কাছ থেকে একইভাবে আশীর্বাদ নেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১৮
রাজ বলেন, তিনি সম্পর্কে সমতায় বিশ্বাস করেন। এ কারণে ২০১৮ সালে একটি গণমাধ্যম যখন রাজ ও পত্রলেখার ছবি কোলাজ করে পোস্ট করে লিখেছিল, ‘রাজকুমার ও তাঁর প্রেমিকা’। রাজ সেই ছবি নিজের ইনস্টাগ্রাম থেকে রিপোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘পত্রলেখা ও তাঁর প্রেমিক’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১৮
রাজকুমারের আসল নাম রাজকুমার যাদব। ২০১৪ সালে তিনি সিনেমার ক্রেডিট লাইনে ‘যাদব’ বদলে ‘রাও’ ব্যবহার শুরু করেন। একই সঙ্গে সংখ্যাতত্ত্ব (নিউমারোলজি) অনুসরণ করে নিজের নামের বানান ‘Rajkumar’ থেকে ‘Rajkummar’ করেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১৮
রাজ তায়কোয়ান্দো শিখেছেন। অভিনয়ের আগে থেকেই শরীরচর্চা ও শারীরিক প্রশিক্ষণের প্রতি তাঁর আগ্রহ
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১৮
রাজকুমার রাও ও পত্রলেখা দুজনেই নিরামিষভোজী। দুজনেই কুকুর ভালোবাসেন। আর ভালোবাসেন ঘুরে বেড়াতে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১৮
রাজকুমার ও পত্রলেখা বিশ্বের নানা প্রান্তে ঘুরে বেড়িয়েছেন। এ ছাড়া অবসরে তাঁদের পোষা কুকুরদের সঙ্গেও সময় কাটান
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১১ / ১৮
রাজকুমার নিজের জীবনকে খুব সাধারণ রাখতেই পছন্দ করেন। বলিউডের বড় তারকা হলেও তাঁর পছন্দের জীবনযাপন অনেকটাই সাধারণ
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১২ / ১৮
রাজকুমার ঘরের কাজ করতেও পছন্দ করেন। বাসন ধোয়া ও ঘর ঝাড়ু দেওয়া নাকি তাঁর পছন্দের কাজ
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৩ / ১৮
রাজকুমার ও পত্রলেখার সবচেয়ে আলোচিত সম্পত্তিগুলোর একটি হলো মুম্বাইয়ের জুহুর বিলাসবহুল ট্রিপ্লেক্স অ্যাপার্টমেন্ট। ২০২৫ সালের এক প্রতিবেদনে বলা হয়, তাঁরা প্রায় ৪৪ কোটি রুপি দিয়ে এই ট্রিপ্লেক্সটি কিনেছেন। এটি আগে অভিনেত্রী জাহ্নবী কাপুরের ছিল
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৪ / ১৮
বাড়িটি জুহুর সমুদ্রের কাছাকাছি। রাজকুমার জানিয়েছেন, বাড়িটি কেনার সিদ্ধান্ত তাঁর সামর্থ্যের তুলনায় বড় ছিল, তবে শাহরুখ খানের একটি পরামর্শ তাঁকে সাহস জুগিয়েছিল। শাহরুখ খান এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি সব সময় তাঁর সামর্থের চেয়ে বড় বাড়ির দিকে নজর দিয়েছেন। আর এভাবেই তিনি ‘বড়’ হয়েছেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৫ / ১৮
রাজকুমার রাও বিলাসবহুল গাড়িরও সমঝদার। রাজের সংগ্রহে অডি কিউ৭, মার্সিডিজ-বেঞ্জ সিএলএ, মার্সিডিজ-বেঞ্জ জিএলএস, লেক্সাস গাড়ি আছে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৬ / ১৮
জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী রাজকুমারকে বলিউডের অন্যতম গুণী ও মেধাবী অভিনেতা হিসেবে ধরা হয়। ‘শহীদ’, ‘কুইন’, ‘আলিগড়’, ‘ট্র্যাপড’, ‘নিউটন’–এর মতো সিনেমার মাধ্যমে নিজেকে সমালোচকদের পছন্দের অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৭ / ১৮
২০২৫ সালের ১৫ নভেম্বর চতুর্থ বিবাহবার্ষিকীতে রাজকুমার ও পত্রলেখার প্রথম সন্তান দেখে পৃথিবীর আলো। মেয়ের নাম রেখেছেন পার্বতী পাল রাও
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৮ / ১৮
সম্পর্ক, প্রেম, বিয়ে, দীর্ঘ সময় কোনো বিতর্ক ছাড়া এক রাস্তায় হেঁটে বলিউডে অন্যতম সফল ও জনপ্রিয় জুটিতে পরিণত হয়েছেন রাজ ও পত্রলেখা
ছবি: ইনস্টাগ্রাম থেকে

সূত্র: বলিউড লাইফ

আরও পড়ুন