ভালোবাসা দিবসে কোন তারকা কী ছবি দিলেন সোশ্যাল মিডিয়ায়
১ / ৮
মার্কিন উদ্যোক্তা ও গণমাধ্যম ব্যক্তিত্ব কাইলি জেনার। ইনস্টাগ্রামে এই ছবি আপলোড করে তিনি নিজেই নিজেকে শুভেচ্ছা জানিয়েছেন।ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ৮
ভালোবাসা দিবসে স্বামী সনি পোদ্দারের সঙ্গে তোলা স্নিগ্ধ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন বাংলাদেশের অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। লিখেছেন ‘হ্যাপি ভ্যালেন্টাইনস ডে।’ছবি: ফেসবুক থেকে
৩ / ৮
ভালোবাসা দিবসে স্ত্রীকে পরিবারের সদস্যদের ছবিসহ বিশাল সাইজের কতগুলো বালিশ উপহার দিয়েছেন হলিউড অভিনেতা উইল স্মিথ। জেডা পিঙ্কেট স্মিথের ইনস্টাগ্রাম স্টোরি থেকে এমনটাই জানা গেছে।
৪ / ৮
ফেসবুকে এই ছবি দিয়ে বাংলাদেশি অভিনেত্রী কেয়া পায়েল লিখেছেন, ‘বাঁচতে হলে ভালোবাসতে হবে।’ছবি: ফেসবুক থেকে
৫ / ৮
স্ত্রী ভিক্টোরিয়া বেকহামের সঙ্গে পুরোনো এই ছবিটিই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ইংল্যান্ডের ফুটবল তারকা ডেভিড বেকহাম। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মাই ফরএভার ভ্যালেন্টাইন, আই লাভ ইউ।’ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ৮
ভ্যালেন্টাইন নয়। হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান এই ছবি ইনস্টাগ্রামে দিয়ে জানিয়েছেন, তিনি উদ্যাপন করছেন ‘গ্যালেন্টাইনস ডে’ (মেয়েদের বন্ধুত্ব)।ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ৮
বিয়ের পুরোনো ভিডিওটাই নতুন করে ইনস্টাগ্রামে তুলে দিয়েছেন নিক জোনাস–প্রিয়াঙ্কা চোপড়া দম্পতি।ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ৮
স্ত্রী কেট মিডলটনের সঙ্গে এমন একটা ছবি ইনস্টাগ্রামে দিয়েছেন প্রিন্স উইলিয়াম, যা আগে কখনো দেখা যায়নি। লিখেছেন, ‘হ্যাপি ভ্যালেন্টাইনস ডে।’ছবি: ইনস্টাগ্রাম থেকে