সুস্মিতা ৮০ কোটি, ললিত মোদি পাঁচ হাজার কোটি টাকার মালিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইপিএলের প্রথম চেয়ারম্যান ললিত মোদি এক যুগের বেশি সময় ধরে ক্রিকেট দুনিয়ার বাইরে। আইপিএলের অর্থ আত্মসাতের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। তদন্তের মধ্যেই ভারত ছাড়েন একরকম পাকাপাকিভাবে। হঠাৎ–ই বোমা ফাটালেন। সুস্মিতা সেনকে পরিচয় করিয়ে দিলেন নিজের জীবনসঙ্গী হিসেবে। যদিও তাঁদের বাগদান বা বিয়ে কিছুই হয়নি। ছবি দেখতে দেখতে জেনে নেওয়া যাক এই ললিত মোদি ও সুস্মিতা সেনের সম্পর্ক নিয়ে।

মাত্র ২৩ বছর বয়সে সন্তান দত্তক নিয়ে রীতিমতো প্রথা ভেঙে দত্তকের ক্ষেত্রে নতুন ইতিহাস গড়েছিলেন সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
এখন তিনি ৪৬, রেনে ও আলিশা নামে দুই সন্তানের সিঙ্গেল মাদার। অন্যদিকে ললিত মোদির স্ত্রী মারা গেছেন। মেয়ের বিয়ে হয়ে গেছে। ছেলে তাঁর ব্যবসা দেখাশোনা করেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
সুস্মিতা সর্বশেষ প্রেম করেছেন নিজের চেয়ে বয়সে ১৬ বছরের ছোট, কাশ্মীরি মডেল রেহমান শলের সঙ্গে। এখন প্রেম করছেন নিজের চেয়ে ১২ বছরের বড় ললিত মোদির সঙ্গে। ছবিতে রেহমান ও দুই কন্যার সঙ্গে সুস্মিতা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
কয়েক দিন আগে সুস্মিতা সেন মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন। ছুটিটা তাঁর কন্যাদের সঙ্গেই কাটাচ্ছেন বলে। কিন্তু সম্প্রতি জানা গেল, সুস্মিতার সফরসঙ্গী হিসেবে সেখানে আরও একজন ছিলেন। তিনিই ললিত মোদি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
লন্ডন থেকে টুইটারে চারটি ছবি পোস্ট করেছেন মোদি। চারটিই সুস্মিতার সঙ্গে। তিনটি সাম্প্রতিক। আর একটি পুরোনো। ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন, ‘পরিবারের সঙ্গে মালদ্বীপ, সারদিনিয়ায় (পশ্চিম ভূমধ্যসাগরে অবস্থিত একটি দ্বীপ, এই দ্বীপ থেকেই সাগরের রং সবচেয়ে নীল দেখায়) দুর্দান্ত একটা সফর শেষে করে মাত্রই লন্ডনে ফিরলাম। সঙ্গে আরও ছিল আমার অর্ধাঙ্গিনী সুস্মিতা সেন। অবশেষে নতুন জীবনের নতুন শুরু। আনন্দে ভেসে যাচ্ছি’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
এরপরই নেটি দুনিয়ায় ওঠে ঝড়। ভীষণ ট্রলের মুখে সম্পর্কের কথা স্বীকার করে নিতে বাধ্য হন সুস্মিতা। মেয়েদের সঙ্গে মালদ্বীপে তোলা একটা ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘আমি আনন্দে আছি। কোনো বিয়ে নয়, আংটিবদলও নয়। কেবল শর্তহীন ভালোবাসা ঘিরে আছে আমাকে। যথেষ্ট জবাবদিহি করেছি। আর নয়। আমার একটা জীবন আছে, কাজ আছে’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
সুস্মিতার এ রকম পোস্টের পর ললিত মোদিও আবেগ সামাল দিতে না পেরে শব্দচয়নের বাড়াবাড়ির জন্য দুঃখ প্রকাশ করেন। লেখেন, ‘পরিষ্কার করেই বলি। আমরা এখনো বিয়ে করিনি। শুধু প্রেম করছি। একদিন অবশ্য সেটাও (বিয়েটাও) হবে।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
এরপরও থামেনি সমালোচনা। ওয়াশিম আক্তার, রণদ্বীপ হুদা, বিক্রম ভাট, রহমান শলদের সঙ্গে প্রেম করা সুস্মিতাকে অনেকেই ললিত মোদির সঙ্গে মেনে নিতে পারছেন না। টুইটারে একের পর এক ভেসে আসছে কটুবাক্যের মধ্য দিয়ে আক্রমণের তির। ললিতের সঙ্গে সুস্মিতার পুরোনো একটি ছবি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
সবার একটাই বক্তব্য, সুস্মিতার কি এতই টাকার অভাব হলো! ‘হ্যাশট্যাগ গোল্ডডিগার সুস্মিতা’র বন্যা বয়ে যাচ্ছে। অনেকে এ–ও লিখছেন, এত বছরের ক্যারিয়ারে সুস্মিতার কি কোনো সঞ্চয় নেই! একে একে সামনে আসছে ললিতের সঙ্গে সুস্মিতার পুরোনো সব ছবি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আর সহ্য করতে পারেননি সুস্মিতা। সমুচিত জবাব দিয়েছেন আক্রমণকারীদের।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
বিশেষ করে যাঁরা তাঁকে বলেছেন ‘গোল্ডডিগার’। সুস্মিতা মালদ্বীপের সাগরে নিজের একটা ছবি পোস্ট করে লিখেছেন, ‘চারপাশে অশান্তি আর নোংরামির ছড়াছড়ি। সবাই বাজে মন্তব্য করতে ব্যস্ত। আমাকে যাঁরা চেনেন, তাঁরা জানেন, আমি সোনা পছন্দ করি না। আমি বরাবরই হীরার দিকে হাত বাড়াতেই ব্যাকুল। আর আমি নিজেই (নিজের উপার্জিত অর্থে) সেগুলো কিনি।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
ইনস্টাগ্রামে সুস্মিতার ভক্তসংখ্যা ৬৫ লাখ। আর ললিত মোদির ৩৯ লাখ। টুইটারে ললিত মোদির ভক্তসংখ্যা ৩৮ লাখ
ছবি: ইনস্টাগ্রাম থেকে
ললিত মোদি ইনস্টাগ্রামের প্রোফাইল ছবিটিও বদলে দিয়েছেন তাঁর আর সুস্মিতার ছবি দিয়ে। ছবিতে মালদ্বীপের রিসোর্টে সুস্মিতা সেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
সুস্মিতা সেন ৮০ কোটি টাকার মালিক। অন্যদিকে লোলিত মোদি প্রায় পাঁচ হাজার কোটি টাকার মালিক। সুস্মিতা আর ললিত মোদির প্রেম যখন চর্চায়, লাইফস্টাইল এশিয়া সুস্মিতা ও ললিত মোদির সম্পদের বিস্তারিত নিয়ে প্রকাশ করেছে বিশেষ প্রতিবেদন
ছবি: ইনস্টাগ্রাম থেকে