নরওয়ের নির্জন দ্বীপে বাগ্দান সারলেন ইদা, প্রেমিক কে
১ / ১৫
বাগ্দান সারলেন ২৫ বছর বয়সী ইদা আলী। তিনি ইমতিয়াজ আলীর একমাত্র কন্যা; যিনি বলিউডের ‘রকস্টার’, ‘তামাশা’, ‘জাব উই মেট’ ইত্যাদি সিনেমার পরিচালক। ছবিতে ইদা ও তাঁর দীর্ঘদিনের প্রেমিক কৃষ আগারওয়ালছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১৫
অবশ্য ইদা আলীকে কেবল ইমতিয়াজ আলীর কন্যা হিসেবে পরিচয় করালে তাঁর সঙ্গে অন্যায় করা হবে। তিনিও বাবার মতোই চলচ্চিত্র নির্মাণকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। ইমতিয়াজ আলীর ভাষায়, ‘শি ইজ ইন মার্কেট, আ কম্পিটিটর নাউ।’ বাবার সঙ্গে ছোট্ট ইদাছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১৫
কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বানালেও এখনো কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে হাত দেননি ইদা আলী। চিত্রনাট্য লেখা এবং মানসিক স্বাস্থ্য নিয়ে কাজের জন্যও তিনি পরিচিতছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১৫
ইদা আলীর মা প্রীতি আলী। প্রীতি আলী চলচ্চিত্রজগতের সঙ্গে তেমনভাবে যুক্ত নন। ব্যক্তিগত জীবনকে বরাবরই আড়ালে রেখেছেন। ২০১২ সালে ইদা আলীর মা–বাবার বিচ্ছেদ হয়ে যায়ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১৫
বিচ্ছেদের পর ইমতিয়াজ আলী ও প্রীতি আলীর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে বলে জানা যায়। তাঁরা যৌথভাবে ইদাকে বড় করেছেনছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১৫
ইদা আলী যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত চ্যাপম্যান বিশ্ববিদ্যালয়ের ডজ কলেজ অব ফিল্ম অ্যান্ড মিডিয়া আর্টস থেকে চলচ্চিত্র নির্মাণ বিষয়ে পড়াশোনা করেনছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১৫
২০২৬ সালের জুলাই মাসে ইদা আলী তাঁর দীর্ঘদিনের প্রেমিক কৃষ আগারওয়ালের সঙ্গে নরওয়ের লফোটেন দ্বীপপুঞ্জের ইত্রেসান্দ সমুদ্রসৈকতে বাগ্দান সারেনছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১৫
ইমতিয়াজ আলী জানান, এটি তাঁর জীবনের ‘সবচেয়ে বড় আনন্দের’ ঘটনাগুলোর একটি। তিনি আরও জানান, প্রস্তাব দেওয়ার আগে কৃষ তাঁর অনুমতি চেয়েছিলেন। আপাতত বিয়ের তারিখ নির্ধারণ করা হয়নিছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১৫
এই জুটি অন্তত তিন বছর ধরে একসঙ্গে আছেন। এবার বাগ্দানের মাধ্যমে সম্পর্কটা আরও এক ধাপ সামনে এগিয়ে গেলছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১৫
ইদা আলীর প্রেমিক কৃষ আগারওয়াল ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। তিনি মূলত উদ্যোক্তা। ‘দ্য কমন টেবিল’–এর সহপ্রতিষ্ঠাতা। পারিবারিকভাবে তাঁদের হসপিটালিটি, ফুড অ্যান্ড বেভারেজ ব্যবসা আছেছবি: ইনস্টাগ্রাম থেকে
১১ / ১৫
ইদার প্রেমিক কৃষ যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে স্নাতক করেন। পড়াশোনা শেষ করে কৃষ পারিবারিক ব্যবসায় যুক্ত হনছবি: ইনস্টাগ্রাম থেকে
১২ / ১৫
কৃষ মূলত ইদার সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের মাধ্যমেই জনপ্রিয়তা পেয়েছেন। ইনস্টাগ্রামে তাঁর অ্যাকাউন্টটি ব্যক্তিগত, যেখানে মাত্র ১২২ জন অনুসারী রয়েছেছবি: ইনস্টাগ্রাম থেকে
১৩ / ১৫
কৃষ ১ জুলাই ইদাকে প্রেমের প্রস্তাব দেন। ১২ জুলাই ইদা ইনস্টাগ্রামে সেই দিনের কিছু ছবি প্রকাশ করে জানান, বাগ্দান সেরেছেন তিনি। ক্যাপশনে কেবল একটি শব্দ, ‘হ্যাঁ।’ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৪ / ১৫
ছবিতে কৃষ ও ইমতিয়াজের সঙ্গে ইদাছবি: ইনস্টাগ্রাম থেকে