অমৃতার প্রিয় নায়ক রিয়াজ, মায়ের রাজ্জাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অমৃতা খান মডেল ও অভিনয়শিল্পী। মা দিলারা ইসলাম, গৃহিণী। আজ থাকছে এই দুই প্রজন্মের পছন্দ-অপছন্দের কথা। 

মায়ের সঙ্গে অমৃতা খান। ছবি: সুমন ইউসুফ
মায়ের সঙ্গে অমৃতা খান। ছবি: সুমন ইউসুফ

১. প্রিয় পোশাক...
অমৃতা খান: যেকোনো ধরনের শাড়িই আমার প্রথম পছন্দ। লেহেঙ্গা পরতেও স্বাচ্ছন্দ্যবোধ করি।
মা: শাড়ি। জর্জেট শাড়ি বেশি পছন্দ। বাসায় সালোয়ার-কামিজ পরতে ভালোবাসি।
২. বারবার দেখতে ইচ্ছে করে যে সিনেমা...
অমৃতা খান: বাংলাদেশের দবির সাহেবের সংসার, অন্তরে অন্তরে এবং ভারতের জাব উই মেট ও নারনিয়া।
মা: দূরদেশ, আনন্দ আশ্রম, হাজার বছর ধরে, হঠাৎ বৃষ্টি।
৩. কোথায় বেড়াতে গিয়ে ভালো লেগেছে?
অমৃতা খান: কক্সবাজারের ইনানি বিচ ও জাপানের কাগোসিমা ভালো লেগেছে।
মা: চট্টগ্রামের আগ্রাবাদ। বাটালি হিলের পাহাড়ঘেঁষা এই এলাকাটিতে আমার ছোটবেলা কেটেছে।

৩. প্রিয় সংগীতশিল্পী?

অমৃতা খান: বাংলাদেশের জেমস, কনা, ইমরান এবং দেশের বাইরে কেটি পেরি ও পিটবুল।

মা: শাহনাজ রহমতুল্লাহ, মিতালী মুখার্জি, বশির আহমেদ, নীনা বশির ও কুমার শানুর গান আমার ভালো লাগে।

৪. প্রিয় অভিনয়শিল্পী?

অমৃতা খান: রিয়াজ, মৌসুমী, শাবনূর, শাহরুখ খান ও কারিনা কাপুর।

মা: রাজ্জাক, ববিতা এবং ভিক্টর ব্যানার্জি ও অপর্ণা সেন।

৫. বিরক্ত লাগে যখন...

অমৃতা খান: মা যখন বকাবকি করেন।

মা: যখন কেউ কথা দিয়ে কথা রাখে না তখন বিরক্ত লাগে।

৬. প্রিয় রং...

অমৃতা খান: গোলাপি, লাল ও সবুজ।

মা: সাদা ও বেগুনি।

৭. একে অপরের পছন্দ-অপছন্দের বিষয়

অমৃতা খান: মা খুব গোছালো। মায়ের এই বিষয়টি আমার পছন্দ। মা অল্পতেই রেগে যায়। এটি আমার অপছন্দ।

মা: অমৃতা সহজ-সরল। মেয়ের এই বিষয়টি আমার ভালো লাগে। ও সবাইকে বিশ্বাস করে। কাজের ক্ষেত্রে এখনো পেশাদার হয়ে ওঠেনি।

সাক্ষাৎকার: শফিক আল মামুন