প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আতহার আলী খান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার, ক্রিকেট ধারাভাষ্যকার। মেয়ে মাদিহা আতহার খান, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া (ইউসি) বার্কলেতে স্নাতক পড়ছেন। আজ থাকছে দুই প্রজন্মের পছন্দের কথা।

১. প্রিয় রং...
আতহার আলী খান: নীল।
মেয়ে: বেগুনি।
২. কোন ধরনের খাবার পছন্দ?
আতহার আলী খান: ল্যাম্ব রোস্ট, ল্যাম্ব চাপ।
মেয়ে: ভাত, ডাল, মুরগি।
৩. প্রিয় বই...
আতহার আলী খান: মার্টিন লিংসের মুহাম্মদ।
মেয়ে: ম্যালোনি ব্লাকম্যানের নটস অ্যান্ড ক্রসেস।
৪. বারবার দেখতে ইচ্ছে করে যে সিনেমা...
আতহার আলী খান: জেমস বন্ড সিরিজ, থ্রি ইডিয়টস, ভাগ মিলখা ভাগ।
মেয়ে: থ্রি ইডিয়টস, টাইটানিক।
৫. প্রিয় অভিনয়শিল্পী
আতহার আলী খান: রবার্ট ডি নিরো, আল পাচিনো ও লিওনার্দো ডি ক্যাপ্রিও।
মেয়ে: লিওনার্দো ডি ক্যাপ্রিও।
৬. কোন ধরনের গান ভালো লাগে?
আতহার আলী খান: হেভি রক, বাংলাদেশি ব্যান্ড, জ্যাজ মিউজিক।
মেয়ে: অর্ণবের যেকোনো গান।
৭. প্রিয় সংগীতশিল্পী
আতহার আলী খান: ডিপ পার্পেল, হাবিব।
মেয়ে: অর্ণব।
৮. প্রিয় খেলোয়াড়
আতহার আলী খান: মোহাম্মদ আলী, মুস্তাফিজ।
মেয়ে: সাকিব আল হাসান।