
আবুল বারক আলভী। চিত্রশিল্পী। অংশ নিয়েছিলেন মুক্তিযুদ্ধে। তাঁর মেয়ে ঐশী নাওয়াল। পড়ছেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর অর্থনীতি বিভাগে। আজ থাকছে এই বাবা-মেয়ের পছন্দ-অপছন্দের কথা।
১. পছন্দের চিত্রশিল্পী...
আবুল বারক আলভী: ভিনসেন্ট ভ্যান গঘ, পাবলো পিকাসো, আন্তোনি তাপিয়েস, রেমব্রান্ট। আর দেশে শিল্পাচার্য জয়নুল আবেদিন, কামরুল হাসান, কাইয়ুম চৌধুরী, রফিকুন নবী।
মেয়ে: লেওনার্দো দ্য ভিঞ্চি, অ্যান্ডি ওয়ারহল। আর দেশে শিল্পাচার্য জয়নুল আবেদিন, এস এম সুলতান, সফিউদ্দিন আহমেদ। সবচেয়ে প্রিয় বাবা।
২. চোখে লেগে থাকা প্রিয় চিত্রকর্ম...
আবুল বারক আলভী: পাবলো পিকাসোর গুয়ের্নিকা ও জয়নুল আবেদিনের দুর্ভিক্ষ চিত্রমালা।
মেয়ে: ভ্যান গঘের ‘স্ট্যারি নাইট’।
৩. কোন ধরনের খাবার ভালো লাগে?
আবুল বারক আলভী: মাংস খেতে ভালো লাগে। ইদানীং সবজি, ভর্তা আর ডাল-ভাত বেশ ভালো লাগছে।
মেয়ে: টমেটো ভর্তা। এ ছাড়া মোরগ-পোলাও আর স্টেক।
৪. প্রিয় ঋতু...
আবুল বারক আলভী: বর্ষা। শীত কিছুটা ভালো লাগে।
মেয়ে: শরৎ ও বসন্ত।
৫. প্রিয় রং...
আবুল বারক আলভী: হালকা সবুজ ও নীল।
মেয়ে: কালো খুব প্রিয়। ভালো লাগে লাল, নীল, সবুজও।
৬. প্রিয় বই
আবুল বারক আলভী: পথের পাঁচালী।
মেয়ে: গোরা, শেষের কবিতা।
৭. প্রিয় সিনেমা...
আবুল বারক আলভী: গন উইথ দ্য উইন্ড, ওয়ার অ্যান্ড পিস।
মেয়ে: সিন্ডলার্স লিস্ট।
৮. কার গান ভালো লাগে?
আবুল বারক আলভী: ফিরোজা বেগম, রেজওয়ানা চৌধুরী বন্যা ও অদিতি মহসিন।
মেয়ে: শ্রাবণী সেন, রেজওয়ানা চৌধুরী বন্যা, মিতা হক। অর্ণব ও বাংলা ব্যান্ডের গানও ভালো লাগে।