আসিফ আজিমের প্রিয় বেগুনভাজা, ডাল-ভাত মায়ের শাকসবজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মায়ের সঙ্গে আসিফ আজিম। ছবি: কবির হোসেন
মায়ের সঙ্গে আসিফ আজিম। ছবি: কবির হোসেন

বাংলাদেশের ছেলে সুপারমডেল আসিফ আজিম। কাজের সূত্রে বেশ ক’বছর ধরে বসবাস করছেন ভারতের মুম্বাইতে। কাজ করছেন দেশ-বিদেশের বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ড, রানওয়ে ও ফ্যাশন ম্যাগাজিনে। তাঁর মা রোজী আজিম। গৃহিণী। আজ থাকছে এই ছেলে ও মায়ের পছন্দ-অপছন্দের কথা।

১. কী খেতে ভালোবাসেন?

আসিফ আজিম: বেগুনভাজা, ডাল আর ভাত।

মা: বেশি ঝাল দিয়ে রান্না করা শাকসবজি।

২. কোন ধরনের পোশাক পরতে পছন্দ করেন?

আসিফ আজিম: লুঙ্গি আর সাদা স্যান্ডো গেঞ্জির মতো পুরোনো নরম পোশাক।

মা: শাড়ি।

৩. ফ্যাশন অনুষঙ্গ হিসেবে কী পছন্দ করেন?

আসিফ আজিম: ব্রেসলেট।

মা: পাতলা চেইন।

৪. প্রিয় অভিনেতা কে?

আসিফ আজিম: রবার্ট ডি নিরো ও মার্লোন ব্র্যান্ডো।

মা: আমার স্বামী আহসানুল আজিম (গ্রামে নাটক ও যাত্রাপালায় অভিনয় করত) ও সালমান শাহ।

৫. মা-ছেলের মধ্যে যাঁর যে গুণটা ভালো লাগে...

আসিফ আজিম: মা সবাইকে দ্রুত ক্ষমা করে দেয়।

মা: আসিফ সবাইকে নিয়ে একসঙ্গে চলতে ভালোবাসে।

৬. কোন ধরনের গান শুনতে ভালোবাসেন?

আসিফ আজিম: দেশ-বিদেশের লোকগান।

মা: কষ্টের গান শুনতে ভালোবাসি।

৭. রেগে গেলে কী করেন?

আসিফ আজিম: সবকিছুতে হ্যাঁ বলে যাই।

মা: চুপচাপ থাকি। কোনো কথা বলি না।

৮. কোথায় বেড়াতে যেতে ভালোবাসেন?

আসিফ আজিম: পানি আর জঙ্গল আছে এমন যেকোনো জায়গা।

মা: মুম্বাই (ভারত)।

৯. মডেল হিসেবে কাকে পছন্দ করেন?

আসিফ আজিম: ডেভিড গ্যান্ডি ও অ্যাড্রিয়ানা লিমা।

মা: আমার ছেলে আসিফ আজিমকে।

১০. চা নাকি কফি?

আসিফ আজিম: কফি।

মা: দুধ চা।

সাক্ষাৎকার: হাসান ইমাম