কষ্টের খেলনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

কর্মক্ষেত্রে যাওয়ার জন্য আমাদের প্রতিষ্ঠানের যানবাহন আছে। তবে সেটা যেখান থেকে ছেড়ে যায় তা আমার বাসা থেকে খানিকটা দূরে। হাঁটতে হয় প্রায় ১৫ মিনিট। ট্যাক্সি নিলে ১২ দিরহাম লাগে। এখানে সর্বনিম্ন ভাড়া এটাই! আসা-যাওয়ায় ২৪ দিরহাম বাঁচানোর জন্যই আমি হেঁটে যাই। এই তপ্ত দুপুরে হেঁটে যাওয়া আসলে কষ্টকর। কিন্তু যাওয়ার পথে যখন দেখি সেই তপ্ত রোদে দাঁড়িয়ে কেউ কেউ সারা দিন কাজ করছে, তখন আমি ১৫ মিনিটের কষ্ট ভুলে যাই। দেখতে দেখতে ভাবি এই মানুষগুলো নিশ্চয়ই কারও না কারও বাবা।
ছোটবেলায় যখন প্রবাসী বাবার ছেলেদের রঙিন পোশাক, অবাক করা খেলনা নিয়ে খেলতে দেখতাম, তখন ভাবতাম আমার বাবাও যদি বিদেশে থাকত! এখন এসব প্রবাসীদের রোদে পুড়ে খাটুনি দেখে মনে হয় আমার বাবা বিদেশে না এসে ভালো করেছেন। দরকার নেই বাবার এত কষ্টের টাকায় কেনা খেলনার।
জাহেদুল আলম
জুলেখা হসপিটাল, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।