>আহমেদ জাওয়াদ চৌধুরী ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো পঞ্চদশ গণিত অলিম্পিয়াডে উচ্চমাধ্যমিক পর্যায়ে হয়েছে সেরাদের সেরা (চ্যাম্পিয়ন অব দ্য অলিম্পিয়াড)। মা সৈয়দা ফারজানা খানম গৃহিণী। আজ থাকছে এই মা-ছেলের পছন্দ-অপছন্দের কথা।

১. কাদের খেলা ভালো লাগে?
জাওয়াদ: সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা ও মুশফিকুর রহিম।
মা: সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা ও তামিম ইকবাল।
২. প্রিয় পোশাক?
জাওয়াদ: শার্ট-প্যান্ট।
মা: শাড়ি ও সালোয়ার-কামিজ।
৩. পছন্দের রং?
জাওয়াদ: বেগুনি।
মা: নীল, সবুজ।
৪. যে সিনেমা বারবার দেখতে ইচ্ছে করে...
জাওয়াদ: থ্রি ইডিয়টস, দ্য ইমিটেশন গেম ও আ বিউটিফুল মাইন্ড।
মা: থ্রি ইডিয়টস, জীবন থেকে নেয়া, আয়নাবাজি ও পথের পাঁচালী।
৫. কাদের গান ভালো লাগে?
জাওয়াদ: তাহসান, ওয়ারফেইজ ব্যান্ড এবং বিভিন্ন দেশের লোকজ গান।
মা: মান্না দে, শ্রীকান্ত আচার্য, রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীন।
৬. কার অভিনয় মন কাড়ে?
জাওয়াদ: হলিউডের বেনেডিক্ট কাম্বারব্যাচ ও মার্টিন ফ্রিম্যান।
মা: সুবর্ণা মুস্তাফা, আফজাল হোসেন ও চঞ্চল চৌধুরী।
৭. কোন ধরনের খাবার ভালো লাগে?
জাওয়াদ: ফাস্টফুড।
মা: বাঙালি ও চীনা খাবার।
৮. অবসর কাটে কীভাবে?
জাওয়াদ: গণিত ও বিজ্ঞানের বিভিন্ন বই পড়ে এবং সমস্যা সমাধানে বন্ধুদের সঙ্গে আলোচনা করে।
মা: বই পড়া, গান শোনা ও আড্ডায়।
সাক্ষাৎকার: আশরাফ উল্লাহ