জীবনসঙ্গীকে দেখুন পরিপূর্ণ মানুষরূপে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনসঙ্গীকে শুধু বিশেষ মুহূর্তের চাহিদা পূরণের জন্য বিবেচনা করবেন না, পরিপূর্ণ মানুষ হিসেবে গণ্য করুন। এতে দাম্পত্য জীবনে আসবে দীর্ঘমেয়াদী শান্তি। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ব্রিজওয়াটার স্টেট ইউনিভার্সিটির মনোবিজ্ঞান বিভাগের গবেষক লরা রামসি ও তাঁর সহযোগীরা এ পরামর্শ দিয়েছেন। তাঁদের গবেষণা প্রতিবেদনটি সাইকোলজি অব উইমেন কোয়ার্টারলি সাময়িকীতে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, জীবনসঙ্গীকে সঠিকভাবে মূল্যায়নের অভাব পুরুষদের অনেকের মধ্যেই রয়েছে। তাঁরা সঙ্গিনীর ইচ্ছা-অনিচ্ছার মূল্য দিতেও অনেক সময় ভুলে যান এবং আধিপত্য বিস্তারের চেষ্টা করেন। এ ধরনের মনোভাব বর্জন করা উচিত। আইএএনএস।