তাসনুভা তিশা, মডেল ও অভিনয় শিল্পী। মা মনোয়ারা হোসেন, গৃহিণী। আজ থাকছে এই দুই প্রজন্মের পছন্দ-অপছন্দের কথা।

১. প্রিয় পোশাক...
তাসনুভা তিশা: শাড়ি। জামদানি শাড়ি বেশি পছন্দ। ফতুয়া ও কামিজ পরতেও ভালো লাগে।
মা: সুতির শাড়ি।
২. কোন ধরনের খাবার পছন্দ?
তাসনুভা তিশা: বেশি পছন্দ ফুচকা। গরুর মাংসও খেতে পছন্দ করি।
মা: সব ধরনের শাকসবজি আমার পছন্দের খাবার। গরুর মাংস খেতে ভালো লাগে।
৩. বারবার দেখতে ইচ্ছে করে যে সিনেমা...
তাসনুভা তিশা: হঠাৎ বৃষ্টি, কুচ কুচ হোতা হ্যায়, বজরঙ্গি ভাইজান।
মা: ময়নামতি ও মধুমিলন।
৪. কোথায় বেড়াতে যেতে ভালো লাগে?
তাসনুভা তিশা: সেন্ট মার্টিন ও মালদ্বীপ ঘুরতে যেতে ভালো লাগে।
মা: আমার বাবা-মার বাড়ি শরীয়তপুরের হুগলি গ্রামে। ওখানে বেড়াতে যেতে ভালো লাগে।
৫. একে অপরের পছন্দ-অপছন্দের বিষয়?
তাসনুভা তিশা: আমার মা সহজ-সরল। মায়ের এই বিষয়টি আমার খুব পছন্দ। বাসার সবাইকে নিয়ে চিন্তা করেন, কিন্তু নিজের চিন্তা করেন না। নিয়ম করে ঠিকমতো খাওয়াদাওয়া করেন না। এটা আমার অপছন্দ।
মা: তিশা আমার খুব যত্ন নেয়, খোঁজখবর রাখে। মেয়ের এই জিনিসটি ভালো লাগে। ঘুম থেকে দেরি করে ওঠে। বেশির ভাগ দিন সকালে নাশতা খায় না। মেয়ের এই বিষয়টি আমার খুবই অপছন্দ।
৬. বিরক্ত লাগে যখন...
তাসনুভা তিশা: সামনাসামনি দাঁড়িয়ে যখন কেউ মিথ্যা কথা বলে তখন।
মা: যখন ছেলেমেয়েরা পড়ালেখা ফাঁকি দেয়, পড়তে বসে মোবাইল নিয়ে ঘাঁটাঘাঁটি করে তখন খুব বিরক্ত লাগে।
৭. প্রিয় অভিনয় শিল্পী?
তাসনুভা তিশা: সুবর্ণা মুস্তাফা, জয়া আহসান, তিশা এবং সালমান খান ও কারিনা কাপুর।
মা: রাজ্জাক, কবরী, সুবর্ণা মুস্তাফা ও আফজাল হোসেন।
সাক্ষাৎকার: শফিক আল মামুন