তুষ্টির প্রিয় কক্সবাজার, বাবার বান্দরবান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবার সঙ্গে তুষ্টি। ছবি: খালেদ সরকার
বাবার সঙ্গে তুষ্টি। ছবি: খালেদ সরকার

অভিনেত্রী, নৃত্যশিল্পী তুষ্টি। তাঁর বাবা মহিব উল ইসলাম, পেশায় ব্যবসায়ী। এবারের দুই প্রজন্মে হাজির হয়েছেন এই বাবা-মেয়ে।

১. প্রিয় খাবার
তুষ্টি: ভর্তা ভাত ও বিরিয়ানি।
বাবা: ভুনা খিচুড়ি ও পিঠা জাতীয় খাবার।
২. পছন্দের পোশাক
তুষ্টি: প্রথম পছন্দ শাড়ি। এরপর পাশ্চাত্য ঢঙের পোশাক।
বাবা: ফতুয়া ও প্যান্ট।
৩. যাঁর গান শুনতে ভালো লাগে
তুষ্টি: যে গান শুনতে ভালো লাগে সেই গানই পছন্দ। তবে কিশোর কুমার, ভূপেন হাজারিকা, এন্ড্রু কিশোর, কুমার বিশ্বজিতের গান আলাদা করে ভালো লাগে।
বাবা: মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, সৈয়দ আবদুল হাদী ও সাবিনা ইয়াসমীন।
৪. অভিনয় ভালো লাগে...
তুষ্টি: শাহরুখ খান ও অমিতাভ বচ্চন। আর দেশের মধ্যে রাজ্জাক, আলমগীর, ববিতা ও ডলি জহুর।
বাবা: রাজ্জাক ও উত্তম কুমার। এঁদের অভিনয় বেশি দেখেছি।
৫. যে সিনেমা বারবার দেখেছি
তুষ্টি: জীবন থেকে নেয়া ও আলোর মিছিল সিনেমা আমি কয়েকবার দেখেছি।
বাবা: ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারা সিনেমাটি আমি পাঁচ-ছয়বার দেখেছি।
৬. পছন্দের বেড়ানোর জায়গা
তুষ্টি: কক্সবাজার আর ইস্তাম্বুল।
বাবা: বান্দরবান এবং নেত্রকোনার বিরিশিরি।
৭. প্রিয় লেখক
তুষ্টি: আমার হুমায়ূন আহমেদ, সমরেশে মজুমদারের লেখা পড়তে ভালো লাগে।
বাবা: হুমায়ূন আহমেদ, বিমল রায়, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বেশি পড়া হয়।
৮. মুক্তিযুদ্ধভিত্তিক প্রিয় সিনেমা
তুষ্টি: ওরা ১১ জন, একাত্তরের যীশু, গেরিলা ও আলোর মিছিল।
বাবা: ওরা ১১ জন ও একাত্তরের যীশু।
৯. একে অপরের যা পছন্দ
তুষ্টি: আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, এটা আমার গর্ব। আর এই বয়সেও দেশের যেকোনো কাজে ঝাঁপিয়ে পড়েন এবং রাস্তায় দাঁড়িয়ে যান, এটা আমার খুব ভালো লাগে।
বাবা: ওর বাচ্চাদের নিয়ে কাজ করার যে প্রবণতা এবং বাচ্চাদের বাংলাদেশ সম্পর্কে জানানো ও অনেক কিছু শেখানোর যে চেষ্টা, এটা আমাকে মুগ্ধ করে।