দুই প্রজন্ম

মিশু সাব্বিরের প্রিয় লেখক ড্যান ব্রাউন, মায়ের নীহাররঞ্জন রায়
মিশু সাব্বির, অভিনয়শিল্পী। মা সালেহা বেগম, গৃহিণী। আজ থাকছে এই দুই প্রজন্মের পছন্দ-অপছন্দের কথা।
১. কোন ধরনের খাবার খেতে ভালো লাগে?
মিশু সাব্বির: ভাত, আলু ভর্তা, ডিম ও ডাল।
মা: মাছ, ভাত ও শাকসবজি খেতেই বেশি পছন্দ করি।
২. যার গান পছন্দ করি...
মিশু সাব্বির: মেগাডেথ ও মেটালিকা ব্যান্ডের গান আমার প্রিয়।
মা: রুনা লায়লা, সন্ধ্যা মুখোপাধ্যায় ও উদিত নারায়ণ।
৩. যে সিনেমা বারবার দেখতে ইচ্ছে করে...
মিশু সাব্বির: কাস্ট অ্যাওয়ে, ফেইস অফ, মনের মানুষ ও পালাবি কোথায়।
মা: পথে হলো দেরি, দ্বীপ জ্বেলে যাই ও হারানো সুর।
৪. কোথায় বেড়াতে যেতে ভালো লাগে ?
মিশু সাব্বির: কক্সবাজার আর দেশের বাইরে নেপাল, থাইল্যান্ড ও যুক্তরাজ্য।
মা: কক্সবাজার, রাঙামাটি আর দেশের বাইরে মালয়েশিয়া ও কানাডার টরেন্টো।
৫. কার লেখা ভালো লাগে?
মিশু সাব্বির: হুমায়ূন আহমেদ, সুনীল গঙ্গোপাধ্যায়, ড্যান ব্রাউন ও শেক্সপিয়ার।
মা: নীহাররঞ্জন রায় ও সমরেশ মজুমদার।
৬. পছন্দের রং
মিশু সাব্বির: কালো ও নীল।
মা: সাদা-কালো। তবে একসময় নীল খুব পছন্দ করতাম।
৭. টেলিভিশনে কোন ধরনের অনুষ্ঠান দেখা হয়?
মিশু সাব্বির: খবর ও নাটক দেখা হয়।
মা: বিভিন্ন ধরনের শিল্পীদের সাক্ষাৎকারবিষয়ক অনুষ্ঠান ও নাটক দেখতে ভালো লাগে।
সাক্ষাৎকার: শফিক আল মামুন