দুই প্রজন্ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃষ্টি ইসলাম মডেল ও অভিনেত্রী। বাবা মো. জহিরুল ইসলাম ব্যবসায়ী। আজ থাকছে এই বাবা-মেয়ের পছন্দ-অপছন্দের কথা। বৃষ্টির প্রিয় মনপুরা, বাবার সারেং বউ
বাবার সঙ্গে বৃষ্টি ইসলাম। ​ছবি: খালেদ সরকার
বাবার সঙ্গে বৃষ্টি ইসলাম। ​ছবি: খালেদ সরকার

১. কোন ধরনের পোশাক পরতে ভালো লাগে?
বৃষ্টি: শাড়ি। জিনস ও টি-শার্ট পরতেও পছন্দ করি।
বাবা: জিনস ও টি-শার্ট। মাঝে মাঝে পায়জামা ও পাঞ্জাবি পরতে ভালো লাগে।
২. প্রিয় খাবার?
বৃষ্টি: মুরগি ও গরুর মাংসের বিরিয়ানি। থাইজাতীয় খাবারও প্রিয়।
বাবা: ভাত-মাছ। বাইরে রেস্তোরাঁয় খেতে গেলে রুটির সঙ্গে মুরগি ও গরুর মাংসের কাবাব পছন্দ।
৩. যে সিনেমা বারবার দেখতে ইচ্ছে করে
বৃষ্টি: মনপুরা, কাহো না পেয়ার হ্যায়, দ্য নোট বুক।
বাবা: সারেং বউ, ওরা ১১ জন, অবাক পৃথিবী।
৪. প্রিয় অভিনয়শিল্পী...
বৃষ্টি: লিওনার্দো ডি ক্যাপ্রিও, ঐশ্বরিয়া রাই, দীপিকা পাড়ুকোন ও সালমান শাহ।
বাবা: শাবানা, মান্না ও রিয়াজ।
৫. প্রিয় সংগীতশিল্পী...
বৃষ্টি: অরিজিৎ সিং, রাহাত ফতেহ আলী খান, শ্রেয়া ঘোষাল, ইমরান ও কনা।
বাবা: মান্না দে, বারী সিদ্দিকী ও সুবীর নন্দী।
৬. প্রিয় রং?
বৃষ্টি: কালো ও নীল।
বাবা: সাদা ও হলুদ।
৭. পরস্পরের কোন দিকটি পছন্দ-অপছন্দ?
বৃষ্টি: মানুষকে সাহায্য, সহযোগিতা করতে ভালোবাসেন বাবা। এটা আমার পছন্দ। অল্পতে রেগে যান। এটা অপছন্দ।
বাবা: পুরো পরিবারকে গুছিয়ে রাখে বৃষ্টি। সবাই একসঙ্গে কোথাও বেরোতে চাইলে রেডি হতে বৃষ্টি এত সময় নেয়! এটা আমার অপছন্দ।
সাক্ষাৎ​কার: শফিক আল মামুন