প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মডেল ও অভিনেত্রী দোয়েল। তাঁর বাবা দেলোয়ার হোসেন তালুকদার, ব্যবসায়ী। আজকের অধুনায় থাকছে মেয়ে ও বাবার কিছু পছন্দের কথা।
১. কী খেতে ভালোবাসেন?
দোয়েল: যেকোনো বাঙালি খাবার।
বাবা: পায়েস।
২. কার অভিনয় ভালো লাগে?
দোয়েল: সুবর্ণা মুস্তাফা, হুমায়ুন ফরীদি ও কবরী।
বাবা: রাজ্জাক।
৩. পছন্দের চলচ্চিত্র?
দোয়েল: হঠাৎ বৃষ্টি, হাজার বছর ধরে ও লালসালু।
বাবা: জীবন থেকে নেয়া।
৪. সাধারণ ফোন নাকি স্মার্টফোন?
দোয়েল: সাধারণ ফোনই ভালো লাগে, তবে কাজের জন্যই স্মার্টফোন ব্যবহার করতে হয়।
বাবা: সাধারণ ফোন।
৫. কোন রং ভালোবাসেন?
দোয়েল: কালো।
বাবা: লাল।
৬. যে অনুষঙ্গ সঙ্গে থাকেই...
দোয়েল: গয়না। অধিকাংশ সময় সেটার রং হয় রুপালি।
বাবা: চিরুনি।
৭. কার গান বেশি ভালো লাগে?
দোয়েল: জেমস।
বাবা: ফকির আলমগীর।
৮. প্রিয় পোশাক কী?
দোয়েল: অবশ্যই শাড়ি।
বাবা: পাঞ্জাবি ও পায়জামা।
সাক্ষাৎকার: হাসান ইমাম