প্যারাসুট অ্যাডভান্সড মজবুত চুল, মজবুত বন্ধন ফ্রেন্ডশিপ ডে ক্যাম্পেইন
প্যারাসুট অ্যাডভান্সড মজবুত চুল, মজবুত বন্ধন ফ্রেন্ডশিপ ডে ক্যাম্পেইন
আন্তর্জাতিক বন্ধু দিবসকে উপলক্ষ করে বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করেছে ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড প্যারাসুট অ্যাডভান্সড হেয়ার অয়েল। যার নামকরণ করা হয়েছে ‘প্যারাসুট অ্যাডভান্সড মজবুত চুল, মজবুত বন্ধন ফ্রেন্ডশিপ ডে ক্যাম্পেইন’। ক্যাম্পেইনটির সঙ্গে আছেন স্বনামধন্য অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া ও মাসুমা রহমান নাবিলা।
এই ক্যাম্পেইনের অংশ হিসেবে টয়া তাঁর বন্ধু নাবিলার জন্য প্যারাসুট অ্যাডভান্সডের পক্ষ থেকে একটি পারফেক্ট সারপ্রাইজিং গিফট খুঁজে পাবেন। সেখানে থাকবে প্যারাসুট অ্যাডভান্সডের পক্ষ থেকে একটি স্পেশাল মেসেজসহ নাবিলা ও টয়ার একটি ডিজিটাল স্পেশাল ছবি। একইভাবে ক্যাম্পেইনে অংশগ্রহণকারীরাও প্যারাসুট অ্যাডভান্সডের ফেসবুক পেজের ইনবক্সে অথবা ক্যাম্পেইন অ্যানাউন্সার স্ট্যাটিক ইমেজ সেকশনে তাঁদের ছবি শেয়ার করতে পারবেন। সেই সঙ্গে উপহার হিসেবে জিতে নিতে পারবেন একটি পারসোনালাইজড ছবি ও বন্ধুদের সঙ্গে ব্র্যান্ডের পেজে ফিচারড হওয়ার সুযোগ।
ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আশীষ গোপাল বলেন, প্যারাসুট অ্যাডভান্সড সব সময় মজবুত বন্ধনের অর্থ বহন করে। আর এবারের এই ক্যাম্পেইন বন্ধুত্বের মজবুত বন্ধন প্রদর্শনের উদ্দেশ্যেই চালু হয়েছে। ক্যাম্পেইনটির মাধ্যমে এমন একটি প্লাটফর্ম তৈরি হয়েছে, যা সবাইকে বন্ধুত্বের এই বন্ধন উদ্যাপন করতে উৎসাহিত করবে।
ক্যাম্পেইনটি নিয়ে নাবিলা বলেন, ‘এমন এক উদ্যোগের সঙ্গে যুক্ত হতে পারার অনুভূতিটি খুবই চমৎকার। আমি প্যারাসুট অ্যাডভান্সডকে এমন এক বিশেষ উদ্যোগ গ্রহণ করার জন্য অভিনন্দন জানাচ্ছি। শুধু একটি বিশেষ দিনে নয়, বন্ধু দিবসের এই ক্যাম্পেইন সবাইকে প্রতিদিন বন্ধুত্বের এই দৃঢ় বন্ধন উদ্যাপন করতে উৎসাহিত করবে।’
ক্যাম্পেইন সম্পর্কে অনুভূতি প্রকাশ করে টয়া বলেন, ‘প্যারাসুট অ্যাডভান্সডের সঙ্গে বহু বছর ধরে যুক্ত থাকতে পেরে আমি আনন্দিত। এ বছরের বন্ধু দিবসের ক্যাম্পেইনটি আসলেই খুব স্পেশাল। আমি এই ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের সুন্দর স্মৃতিময় ছবি ও মেসেজ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। এ উদ্যোগ অবশ্যই সবাইকে তাঁদের বন্ধুদের সঙ্গে দৃঢ় বন্ধনের কথা স্মরণ করিয়ে দেবে এবং বন্ধুত্বকে আরও মজবুত করে তুলতে অনুপ্রাণিত করবে।’