প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র আট বছর বয়সে দাবায় শিরোপা জয় করেছেন মোহাম্মাদ ফাহাদ রহমান। আন্তর্জাতিক দাবাড়ুদের হারিয়ে ২০১৩ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত আসিয়ান অনূর্ধ্ব-১০ টুর্নামেন্টে বাংলাদেশের নামটি চ্যাম্পিয়নের ঘরে বসিয়েছিলেন এই ছোট্ট ফিদে মাস্টার। বর্তমান ছোটদের বিশ্ব দাবা র্যা ঙ্কিংয়ে তার স্থান পঞ্চম। মা হামিদা খান এক সময়ের জাতীয় পর্যায়ের দাবা খেলোয়াড়, এখন গৃহিণী। মা-ছেলের ভালো লাগা ও প্রিয়-অপ্রিয় বিষয়গুলোর কথা থাকছে আজ।
১. কোন খাবার সবচেয়ে প্রিয়?
ফাহাদ: ইলিশ মাছ, চিংড়ি মাছের মালাইকারি, আইসক্রিম।
মা: গরুর মাংস ভুনা।
২. যার লেখা বই পড়তে ভালো লাগে...
ফাহাদ: যেকোনো লেখকের দাবা নিয়ে লেখা বই।
মা: জাফর ইকবাল।
৩. যে সিনেমা বারবার দেখতে ইচ্ছে করে...
ফাহাদ: দ্য ব্রেভ।
মা: সিনেমা তেমন একটা দেখা হয় না।
৪. বছরের প্রিয় সময়...
ফাহাদ: বছরে যে সময় ঈদ আসে, সে সময়টাই আমার প্রিয়।
মা: গ্রীষ্মকাল।
৫. একে অপরের যে দিকটি ভালো লাগে।
ফাহাদ: মায়ের রান্না অসাধারণ।
মা: ফাহাদ ছোট থেকেই অনেক শান্ত ও ভদ্র।
৬. প্রিয় দাবাড়ু...
ফাহাদ: বর্তমান বিশ্বের ১ নম্বর দাবাড়ু মাগনাস কার্লসেন।
মা: আমার ছেলে ফাহাদ।
৭. জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত...
ফাহাদ: জীবনে প্রথম দাবায় দেশসেরা হওয়ার মুহূর্ত।
মা: থাইল্যান্ডে ফাহাদ যেবার ‘বিশ্বসেরা’ হলো, সে মুহূর্তটিই আমার সবচেয়ে স্মরণীয়।
সাক্ষাৎকার: আহসান মাহমুদ