
‘ফেয়ার অ্যান্ড লাভলী মেন চ্যানেল আই হিরো, পাওয়ার্ড বাই বাংলাদেশ আর্মি’ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন বাঁধন সাহা। তাঁর মা রূপা সাহা গৃহিণী। আজ থাকছে মা-ছেলের পছন্দ-অপছন্দের কথা
১. কোন ধরনের পোশাক পরতে ভালো লাগে?
বাঁধন: ফরমাল পোশাকই বেশি পরি।
মা: শাড়ি। শাড়ির মধ্যে জামদানি খুব পছন্দ।
২. আমার দেখা সবচেয়ে পছন্দের সিনেমা
বাঁধন: কিছুদিন আগে জাতিস্মর সিনেমাটা দেখেছি। এটাই এখন সবচেয়ে পছন্দের সিনেমা।
মা: বাবা কেন চাকর সিনেমাটা বহুবার দেখেছি।
৩. যে জায়গায় ঘুরতে ভালো লাগে?
বাঁধন: সিলেটের জাফলং, রাতারগুল ও বিছনাকান্দি।
মা: কক্সবাজার।
৪. পছন্দের নায়ক?
বাঁধন: আরিফিন শুভ। তাঁর ব্যক্তিত্ব ও স্টাইল আমাকে মুগ্ধ করে।
মা: আলমগীর।
৫. পছন্দের লেখক?
বাঁধন: হুমায়ূন আহমেদ।
মা: আমারও পছন্দের লেখক হুমায়ূন আহমেদ।
৬. পছন্দের শিল্পী?
বাঁধন: ব্রিটিশ শিল্পী জেমস ব্ল্যাক। বাংলাদেশের অর্ণব ও তাহসান আমার পছন্দের শিল্পী।
মা: সাবিনা ইয়াসমীন, রুনা লায়লা ও শাহনাজ রহমতুল্লাহ।
৭. প্রিয় খাবার?
বাঁধন: মাছ আর ভাত হলেই আমার আর কিছু লাগে না।
মা: ভাত, মাছ ও সবজি।
সাক্ষাৎকার: মনজুর কাদের