বাবার প্রিয় ভাত-মুরগি, ছেলের পাস্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছেলের সঙ্গে বাবা মঈনুল আহসান সাবের
ছেলের সঙ্গে বাবা মঈনুল আহসান সাবের

কথাসাহিত্যিক ও সাংবাদিক মঈনুল আহসান সাবের। তাঁর ছেলে আহসান সাজিদ। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে পড়াশোনা করছেন। পাশাপাশি একটি দৈনিক পত্রিকায় সহসম্পাদক হিসেবে কর্মরত। আজ থাকছে এই বাবা-ছেলের পছন্দ-অপছন্দের কথা।
১. যা খেতে পছন্দ করি
মঈনুল আহসান সাবের: ভাত ও মুরগি।
ছেলে: পাস্তা।
২. অবসরে...
মঈনুল আহসান সাবের: ঢাকার বাইরে বেড়াতে যাই।
ছেলে: মিউজিক নিয়ে কাজ করি। সাউন্ড এডিট থেকে শুরু করে সাউন্ড ইঞ্জিনিয়ারিং কাজ করি অবসরে।
৩. রেগে গেলে যা করি
মঈনুল আহসান সাবের: গম্ভীর হয়ে থাকি।
ছেলে: আমি আসলে রাগি না। তবে রাগলে চুপচাপ হয়ে যাই।
৪. প্রিয় ব্যক্তি...
মঈনুল আহসান সাবের: আমার বাবা আহসান হাবীব।
ছেলে: আমার মা নাহিদ নিগার।
৫. বেড়াতে ভালো লাগে
মঈনুল আহসান সাবের: প্রকৃতি, ইতিহাস ও প্রত্নতত্ত্ব-সম্পর্কিত যেকোনো জায়গায়।
ছেলে: অ্যাডভেঞ্চেরাস জায়গায় ঘুরতে যাই। তবে দেশের মধ্যে সিলেটে বেশি ভালো লাগে।
৬. প্রিয় লেখক
মঈনুল আহসান সাবের: প্রেমেন্দ্র মিত্র।
ছেলে: ফ্রাংক ও’হারা।
৭. বারবার পড়া বই
মঈনুল আহসান সাবের: জওহরলাল নেহরুর লেটারস ফ্রম এ ফাদার টু হিজ ডটার।
ছেলে: দ্য ব্রাদার্স গ্রিম।
৮. প্রিয় সংগীতশিল্পী
মঈনুল আহসান সাবের: শচীন দেববর্মন।
ছেলে: ফোক শিল্পী লিওনার্ড নরম্যান চোহান।
মো. রুবেল