
সংগীত পরিচালক ফোয়াদ নাসের বাবু। তাঁর মেয়ে ফারহিন আলীয়া আমেরিকান ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়—বাংলাদেশের স্থাপত্য শেষ বর্ষের ছাত্রী। আজ দুই প্রজন্মে থাকছে বাবা-মেয়ের পছন্দ-অপছন্দের কথা।
১. যার লেখা ভালো লাগে…
ফোয়াদ নাসের: সৈয়দ মুজতবা আলীর লেখা খুব ভালো লাগে।
মেয়ে: হুমায়ূন আহমেদ।
২. কোন ধরনের গান ভালো লাগে?
ফোয়াদ নাসের: সব ধরনের গানই।
মেয়ে: ফিউশন আর সুফি রক ধারার গান পছন্দ।
৩. পছন্দের শিল্পী...
ফোয়াদ নাসের: শাহনাজ রহমতুল্লাহ।
মেয়ে: আমার পছন্দের শিল্পী তাহসান।
৪. বারবার দেখা চলচ্চিত্র...
ফোয়াদ নাসের: জীবন থেকে নেয়া ছবিটি অনেকবার দেখা হয়েছে।
মেয়ে: শাহরুখ খান অভিনীত কাল হো না হো।
৫. কোথায় ঘুরতে ভালো লাগে?
ফোয়াদ নাসের: গ্রামে বেড়াতে সবচেয়ে বেশি ভালো লাগে।
মেয়ে: বাবার মতো আমারও গ্রামটাই বেশি পছন্দ।
৬. কোন ধরনের খাবার পছন্দ?
ফোয়াদ নাসের: ভাত, শিম আর ভাজি প্রিয় খাবার।
মেয়ে: কাচ্চি বিরিয়ানি।
৭. প্রিয় রং...
ফোয়াদ নাসের: নীল।
মেয়ে: কালো।
সাক্ষাৎকার: মনজুর কাদের