
১. কোন ধরনের পোশাক পরতে ভালো লাগে?
নাবিলা: সালোয়ার-কামিজ। মাঝেমধ্যে পশ্চিমা পোশাকও পরা হয়।
বাবা: সাদা পায়জামার সঙ্গে আকাশি রঙের পাঞ্জাবি পছন্দ। প্যান্ট ও টি-শার্টেও আরাম পাই।
২. প্রিয় খাবার?
নাবিলা: মায়ের হাতের যেকোনো রান্নাই আমার ভালো লাগে। আর বাবার হাতের ফ্রায়েড রাইস, বিফ চিলি ও চিকেন ভেজিটেবল।
বাবা: খিচুড়ির সঙ্গে গরুর মাংসের ভুনা। মুরগির বিরিয়ানিও আমার পছন্দের খাবার।
৩. যে সিনেমা বারবার দেখতে ইচ্ছে করে
নাবিলা: মনপুরা, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ফাইনাল ডেস্টিনেশন।
বাবা: নীল আকাশের নিচে, রংবাজ ও সিলসিলা।
৪. প্রিয় অভিনয়শিল্পী...
নাবিলা: হুমায়ুন ফরীদি, মোশাররফ করিম, তিশা, রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন।
বাবা: রাজ্জাক, কবরী, ববিতা, ফারুক, অমিতাভ বচ্চন ও শাহরুখ খান।
৫. প্রিয় সংগীতশিল্পী
নাবিলা: পার্থ বড়ুয়া, অর্ণব, তাহসান ও
শ্রেয়া ঘোষাল।
বাবা: রুনা লায়লা, সৈয়দ আবদুল হাদী, লতা মঙ্গেশকর ও হেমন্ত মুখোপাধ্যায়ের গান আমার প্রিয়।
৬. প্রিয় রং?
নাবিলা: নীল ও সাদা।
বাবা: নীল ও গোলাপি।
৭. পরস্পরের কোন বিষয়টি পছন্দ ও অপছন্দ?
নাবিলা: বাবা সহজ-সরল। সোজা কথা বলেন। এগুলো পছন্দ। বাবা নিজের জন্য খুব একটা সময় রাখেন না। এটি অপছন্দ।
বাবা: হাসিখুশি থাকে। যেকোনো কাজই গুরুত্বসহকারে করে। রাগ একটু বেশি।
সাক্ষাৎকার: শফিক আল মামুন